অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন আহমদ। স্বাগত বক্তব্যে তিনি পবিত্র রোজার ঈদ ও পিঠা উৎসবের তাৎপর্য তুলে ধরে বলেন, প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এ ধরনের আয়োজন সকলকে একত্রিত হওয়ার সুযোগ করে দেয়। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “আমাদের মা-বোনেরা ঘরে তৈরি বিভিন্ন ধরনের পিঠা নিয়ে এসে আজকের অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত ও ঐতিহ্যমণ্ডিত করে তুলেছেন। তাদের এই আন্তরিক অংশগ্রহণই আমাদের সংস্কৃতির মূল শক্তি।” তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে আমাদের ঐতিহ্য পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

গোলাম রব্বারনী কাউছার ও খালেদ শাহীন-এর প্রাণবন্ত উপস্থাপনায় পুরো আয়োজনটি আরও প্রাণচঞ্চল হয়ে ওঠে। অনুষ্ঠানে ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত নির্বাহী কমিটি, প্রতিনিধিগণ, সাধারণ সদস্য, মেম্বার-অ্যাট-লার্জ এবং উপদেষ্টা পরিষদের সদস্যদের নাম ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির নেতৃবৃন্দগণ হলেন- প্রেসিডেন্ট মোহাম্মদ নূর মিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ তাজ উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট মো: সৈয়দুল হক, মো: মহসিন তালুকদার টিপু, বিপ্লব চন্দ্র রায়, মো: আব্দুর রাজ্জাক; জেনারেল সেক্রেটারি জিয়া উদ্দিন আহমদ; সিনিয়র জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ খালেদ; জয়েন্ট সেক্রেটারি মাহফুজুর রহমান শাহীন; ফাইন্যান্স সেক্রেটারি আলতাফ হোসেন; অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স সেক্রেটারি মো: নূর উদ্দিন সৌরভ; স্পোর্টস ও কালচারাল সেক্রেটারি মোহাম্মদ আব্দুল কদ্দুস; সোশ্যাল ওয়েলফেয়ার সেক্রেটারি আশরাফ হোসেন খান; পাবলিসিটি সেক্রেটারি মাহবুবুর ইসলাম সুমন।
নির্বাচিত প্রতিনিধিগণ:
মুজাহিদুল ইসলাম, হেলাল উদ্দিন আহমদ, মো: কামাল মিয়া, নূরুল হক, মো: আয়াত আলী, মো: আব্দুস সোবহান, অশোক দাশ, নিপুল রহমান ও মো: ইকবাল হোসেন।
জেনারেল মেম্বারগণ:
শাহীন আহমদ, মো: মিজান মিয়া জসিম, আশরাফ চৌধুরী, রিবু চৌধুরী।
মেম্বার-অ্যাট-লার্জ:
মো: লুৎফুর রহমান সেলু এবং মো: আতাউর রহমান।
উপদেষ্টাগণ:
ফরিদ উদ্দিন আহমদ, ওয়াহিদুজ্জামান আগা, মো: আলী আজগর, ডা: ওয়াহিদুর রহমান চৌধুরী, মো: আব্দুল জব্বার, ইঞ্জি: মো: জয়নাল উদ্দিন খান, প্রবীর রায়, মো: গোলাম আজম, মো: হারুন উর রশীদ।
সিলেক্ট বাই এক্সিকিউটিভ কমিটির কর্মকর্তারা:
শামীম আহছান, মো: গিয়াস উদ্দিন, মোস্তফা কামাল, মিলাদ চৌধুরী, চিন্ময় আচার্য্য এবং মো: গিয়াস উদ্দিন। নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী পিঠা উৎসব। অংশগ্রহণকারীরা নিজ নিজ বাসা থেকে নিয়ে আসেন নানা স্বাদের ও বৈচিত্র্যময় পিঠা—ভাপা, পাটিসাপটা, চিতইসহ আরও অনেক ঐতিহ্যবাহী পদ। পিঠার এই বাহারি আয়োজন শুধু রসনাতৃপ্তিই নয়, বরং প্রবাসে বাঙালির শিকড়ের স্মৃতিকে উজ্জীবিত করে তোলে। ছোট-বড় সকলেই আনন্দের সঙ্গে এসব পিঠার স্বাদ গ্রহণ করেন এবং একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নেন নিজেদের ভালোবাসা ও আন্তরিকতা।
ঈদ পুনর্মিলনীকে কেন্দ্র করে প্রবাসীদের মধ্যে ছিল হৃদ্যতাপূর্ণ শুভেচ্ছা বিনিময়, আন্তরিক আলাপচারিতা ও সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা। দীর্ঘদিন পর এক ছাদের নিচে একত্রিত হওয়ার সুযোগ পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরিবার-পরিজনসহ অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো হলজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন, উৎসবমুখর পরিবেশ।
সব মিলিয়ে, হবিগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের এই আয়োজনটি প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও এক টুকরো বাংলাদেশের আবহ তৈরি করে, যা অংশগ্রহণকারীদের মনে দীর্ঘদিন ধরে আনন্দ ও নস্টালজিয়ার রেশ জাগিয়ে রাখবে।
অনুষ্ঠানের সমাপনী পর্বে সমাপনী বক্তব্য প্রদান করেন সংগঠনের প্রেসিডেন্ট মোহাম্মদ নূর মিয়া। তিনি তার বক্তব্যে সফলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে সহযোগিতা করায় সকল সদস্য, আয়োজক কমিটি এবং প্রবাসী কমিউনিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, প্রবাসে এমন ঐতিহ্যবাহী আয়োজন শুধু সাংস্কৃতিক বন্ধনই নয়, বরং প্রজন্মের মধ্যে ঐক্য ও সম্প্রীতির সেতুবন্ধন তৈরি করে।
তিনি নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের অগ্রযাত্রা আরও বেগবান করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তার বক্তব্যের মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর এ মিলনমেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

নিজস্ব প্রতিনিধি :