আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক
গঠিত সমন্বিত আহ্বায়ক কমিটি

বিভেদের ইতি, ঐক্যের সূচনা : মিশিগানে মৌলভীবাজারবাসীর নতুন যাত্রা

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৬ ০১:২৬:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৬ ০১:২৬:৪১ পূর্বাহ্ন
বিভেদের ইতি, ঐক্যের সূচনা : মিশিগানে মৌলভীবাজারবাসীর নতুন যাত্রা
ওয়ারেন, ১৪ এপ্রিল : মিশিগানে বসবাসরত মৌলভীবাজারবাসীর দীর্ঘদিনের বিভক্তি ঘুচিয়ে ঐক্যবদ্ধ হয়েছে জেলার দুটি প্রধান সংগঠন— 'মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব মিশিগান' এবং 'মৌলভীবাজার অ্যাসোসিয়েশন অব মিশিগান যুক্তরাষ্ট্র'।  গত রোববার ওয়ারেন শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সমঝোতা বৈঠকে সর্বসম্মতিক্রমে পূর্বের দুটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে একটি সমন্বিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মৌলভীবাজারের প্রবাসীদের একই ছাতার নিচে নিয়ে আসার লক্ষ্যে  বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দুই সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয় বলে সূত্র জানিয়েছে। প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল বশিরের সভাপতিত্বে এবং আব্দুল মতলিবের সঞ্চালনায় বৈঠকটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। 
উপস্থিত বিশিষ্টজনদের আন্তরিক প্রচেষ্টা ও মতামতের ভিত্তিতে দুই সংগঠনের নেতৃবৃন্দ বিভেদ ভুলে বৃহত্তর স্বার্থে একীভূত হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। বৈঠকে উপস্থিত সকলের সম্মতিক্রমে একটি শক্তিশালী আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। 
আহ্বায়ক নির্বাচিত হন আব্দুল বশীর। সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আব্দুল মতলিব। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন-
হারুন মিয়া, ইকবাল চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ (শায়রু), ফয়জুর খোকন, খছরু ইসলাম, লুৎফুর রহমান এবং মাইকেল মহসিন। সংগঠনের চূড়ান্ত নাম পরবর্তীতে নির্ধারণ করা হবে বলে বৈঠকে জানানো হয়েছে।
অনুষ্ঠিত এই বৈঠকে মিশিগানে বসবাসরত মৌলভীবাজার জেলার গণ্যমান্য ব্যক্তিদের সরব উপস্থিতি ছিল। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- আনোয়ার আক্তার চৌধুরী, নাজমুজ্জামান ইয়ামিন, মো. হাবিবুর রহমান চৌধুরী, সৈয়দ মতিউর রহমান, সৈয়দ সিকন্দর আলী, তারেক জামান, সৈয়দ আহমেদ আলী (পলাশ), সৈয়দ মঞ্জুর আলী, শাহীন আহমেদ, মোহাম্মদ আবুছায়িদ, হাসান তারেক, আলি সব্দর খান বাবর, আব্দুস সালাম মনজু, মোহাম্মদ রহমান খছরু, আবেদ মনসুর, মাছুম মতলিব, সৈয়দ ইরফান, সাজ্জাদুর রহমান রাজন, রেদওয়ান আহমেদ, সাইফুল চৌধুরীসহ আরও অনেকে।
উপস্থিত সকলেই এই ঐক্যবদ্ধ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।  বৈঠক শেষে মৌলভীবাজারবাসীসহ প্রবাসীদের সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা