আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

আটলান্টিক সিটিতে সাংবাদিক সুব্রত চৌধুরী সম্মাননা পেলেন

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৭:৫৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০২:২৭:৫৬ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে সাংবাদিক সুব্রত চৌধুরী সম্মাননা পেলেন
আটলান্টিক সিটি, ১৬ এপ্রিল : নিউজার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বসবাসরত প্রবাসী সাংবাদিক সুব্রত চৌধুরীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত ১৪ এপ্রিল, মঙ্গলবার বেংগল ক্লাবের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য সুব্রত চৌধুরীকে এই  সম্মাননা প্রদান করা হয়। 
উল্লেখ্য, সুব্রত চৌধুরী বিগত ১৪ বছর যাবত বাংলাদেশের ও মূলধারার সংবাদপত্র ও টেলিভিশনে নিয়মিত কমিউনিটি সংবাদ পরিবেশন করে কমিউনিটি সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সুব্রত চৌধুরী সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যের বিভিন্ন ধারায় লেখালেখি করেন। ছড়াকার, গল্পকারের পাশাপাশি অনুবাদক হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে। আবৃত্তি শিল্পী হিসেবে প্রবাসের সাংস্কৃতিক পরিমণ্ডলে তাঁর রয়েছে সদর্প বিচরণ।      
সুব্রত চৌধুরী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি, ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি), সাউথ জার্সি পোয়েটস কালেকটিভ এর  সঙ্গে যুক্ত। 
বাংলাদেশের চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের বাসিন্দা স্বর্গীয় দীপেশ চৌধুরী ও রাধা চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান সুব্রত চৌধুরী আটলান্টিক কাউন্টি গভর্নমেন্ট এর হিউম্যান সার্ভিসেস স্পেশালিস্ট পদে কর্মরত। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ