আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ০৩:২৮:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ০৩:২৮:১৪ পূর্বাহ্ন
ডেট্রয়েটে কিশোর ইস্যু ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার
ডেট্রয়েট পুলিশ প্রধান টড বেটিসন (বামে) শহরের ২০২৫ সালের অপরাধ পরিসংখ্যান নিয়ে বক্তব্য রাখছেন, আর ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড (ডানে) তা মনোযোগসহকারে শুনছেন/Photo : Daniel Mears, The Detroit News

ডেট্রয়েট, ১৬ এপ্রিল : দুই সপ্তাহ আগে ডাউনটাউনে ‘টিন টেকওভার’ নামে কিশোরদের এক সমাবেশ ভাঙচুর ও মারামারির ঘটনায় সহিংস রূপ নেওয়ার পর শহর প্রশাসন নতুন করে উদ্যোগ নিয়েছে। এ প্রেক্ষিতে ডেট্রয়েটের মেয়র মেরি শেফিল্ড এবং পুলিশ প্রধান টড বেটিসন গত সপ্তাহে ১৬ বছর বয়সী আয়োজকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মিলিত হয়ে তরুণদের জন্য আরও গঠনমূলক কার্যক্রম চালুর প্রতিশ্রুতি দেন।
১০ এপ্রিল বাটজেল ফ্যামিলি রিক্রিয়েশন সেন্টারে অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনের পরের রাতেই ডাউনটাউন এলাকায় আবারও বিপুল সংখ্যক কিশোর-কিশোরীর সমাগম ঘটে, যা বিশৃঙ্খলার সৃষ্টি করে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায়, শনিবার রাতে ভ্যান বুরেন টাউনশিপের ১৯ বছর বয়সী এক যুবককে ছিনতাইয়ের চেষ্টা করা হচ্ছে। পুলিশ জানায়, উডওয়ার্ড অ্যাভিনিউ এলাকায় উপহাসরত জনতার ভিড়ের মধ্যে তাকে ধাওয়া করা হচ্ছিল। পরে ডেট্রয়েট পুলিশ বিভাগের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এছাড়া ক্যাম্পাস মার্টিয়াস এলাকার কাছাকাছি গুলির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।
এদিকে, আসন্ন সপ্তাহান্তে ডাউনটাউনে কিশোর-কিশোরীদের আরেক দফা সমাগমের আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে কর্তৃপক্ষ। এরই প্রেক্ষাপটে ৩ এপ্রিলের ‘টিন টেকওভার’—জাতীয় ট্রেন্ড ও ডেট্রয়েট টাইগার্সের ওপেনিং ডের সঙ্গে সম্পর্কিত—ঘটনায় শেফিল্ড ও বেটিসনের প্রতিক্রিয়া নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
একদিকে, অনেকেই তরুণদের সঙ্গে সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন। অন্যদিকে, সমালোচকরা মনে করছেন, এতে আইন ভঙ্গকারীদের কাছে ভুল বার্তা যেতে পারে এবং ব্যবসায়ী, বাসিন্দা ও দর্শনার্থীদের উদ্বেগ যথাযথভাবে গুরুত্ব পায়নি।
ডেট্রয়েট পুলিশের মুখপাত্র জেসমিন বারমোর জানান, তরুণদের সঙ্গে সমন্বয়ে গঠিত এই উদ্যোগ পুলিশকে পরিস্থিতি মোকাবেলায় সহায়তা করবে। তিনি বলেন, “যুবকদের সম্পৃক্ত করে এবং তাদের সমবেত হওয়ার একটি সংগঠিত পদ্ধতি তৈরি করার ফলে পুলিশ ও সিটি কর্তৃপক্ষ এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় আরও প্রস্তুত।”
পুলিশ প্রধান টড বেটিসন ও মেয়র মেরি শেফিল্ড শিগগিরই একটি কমিউনিটি সেফটি প্ল্যানের মাধ্যমে অপরাধ দমনে তাদের কৌশল বিস্তারিতভাবে তুলে ধরবেন বলে জানা গেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা