আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

হাম-রুবেলা প্রতিরোধে হবিগঞ্জে টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৬ ১২:৩৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৬ ১২:৩৯:১৩ অপরাহ্ন
হাম-রুবেলা প্রতিরোধে হবিগঞ্জে টিকাদান কর্মসূচি শুরু ২০ এপ্রিল
হবিগঞ্জ, ১৬ এপ্রিল : শিশুদের হাম ও রুবেলা প্রতিরোধে সারাদেশের মতো হবিগঞ্জ জেলাতেও আগামী সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন। ১১ দিনব্যাপী এই কর্মসূচি চলবে ১০ মে পর্যন্ত।
এই সময়ে জেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ৩ লাখ ২৬ হাজার ৪৭৫ জন শিশুকে এক ডোজ করে এমআর টিকা প্রদান করা হবে।
বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস। তিনি জানান, এ পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতাল থেকে ১০৩ জনের হাম সন্দেহে নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে পরীক্ষাগারে ৭ জনের শরীরে হাম রোগের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
তিনি আরও বলেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ, যা দ্রুত ছড়িয়ে পড়ে। তাই শিশুদের সুরক্ষায় সময়মতো টিকা গ্রহণই সবচেয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা। অভিভাবকদের নির্ধারিত সময়ে শিশুদের টিকাকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ