আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক 

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৬ ০২:৫৩:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৬ ০২:৫৩:২৭ পূর্বাহ্ন
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য বৈশাখ উৎসব রোববার
ওয়ারেন, ১৭ এপ্রিল : মিশিগান কালীবাড়িরর উদ্যোগে আগামী রোববার (১৯ এপ্রিল) এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হবে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। প্রবাসে বসবাসরত বাঙালিদের জন্য এই আয়োজন শুধু একটি উৎসব নয়, বরং নিজেদের শিকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পুনঃসংযোগের এক অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানের সূচনা হবে দুপুর ১টায় গনেশ পূজার মধ্য দিয়ে। এরপর দুপুর ১টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে পুষ্পাঞ্জলি প্রদান। একই সময় শিশুদের জন্য থাকবে বিশেষ আকর্ষণ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফেস পেইন্টিং, যা শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি উৎসবের আনন্দকে আরও বহুগুণে বাড়িয়ে তুলবে।
বিকাল ৩টায় শুরু হবে বর্ণিল শোভাযাত্রা, যেখানে ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা নববর্ষকে স্বাগত জানাবেন। শোভাযাত্রার মাধ্যমে বাঙালির চিরায়ত সংস্কৃতি, লোকজ ঐতিহ্য এবং আনন্দ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটবে বলে আশা করা হচ্ছে। এর পরপরই বিকাল ৩টা ৩০ মিনিটে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে সংগীত, নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষের আনন্দঘন পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠবে।
আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য থাকবে নিরামিষ বাঙালিয়ানা খাবারের বিশেষ আয়োজন। প্রবাসে থেকেও দেশীয় স্বাদের এই আয়োজন অংশগ্রহণকারীদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে বিবেচিত হবে।
মিশিগান কালীবাড়ি কর্তৃপক্ষ সকল প্রবাসী বাঙালি পরিবারকে পরিবার-পরিজনসহ এই উৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তাদের প্রত্যাশা, ধর্মীয় ও সাংস্কৃতিক এই মিলনমেলা প্রবাসে বাঙালিদের মধ্যে পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করবে এবং নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতির পরিচয় তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, ওয়ারেন শহরের ২৬০১ ইস্ট নাইন মাইল রোডে অবস্থিত মন্দির প্রাঙ্গণে এই আয়োজন অনুষ্ঠিত হবে। আয়োজকরা সময়সূচি মেনে সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন, যাতে করে সবাই একসঙ্গে নতুন বাংলা বছরকে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বরণ করে নিতে পারেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা

চ্যানেল আইয়ের জন্মদিনে বিএএসজেকে সম্মাননা