আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ০২:৩৪:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৬ ০২:৩৪:৪৯ পূর্বাহ্ন
মৌলভীবাজারে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল উদ্বোধন
মৌলভীবাজার, ১৯ এপ্রিল : স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের সূচনা এবং উন্নত আধুনিক চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে গতকাল (১৮ এপ্রিল) উদ্বোধন করা হয়েছে মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
প্রতিষ্ঠানের উপদেষ্টা আলহাজ্ব আব্দুর রহিম আনসার-এর সভাপতিত্বে এবং ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহন ও ফাইন্যান্স ডিরেক্টর আশরাফ আহমেদ-এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার–রাজনগর ৩ আসনের সংসদ সদস্য জননেতা এম. নাসের রহমান এমপি।
অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতনামা আলেম ড. এনায়েত উল্লা আব্বাসী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. রাকিবুল পলাশ, ডা. এনামুর রশিদ দিপু, ডা. ইয়াহিয়া মাহমুদ, ডা. ছাদিক আহমেদ, ইউসুফ আলী, আতাউর রহমান, আমিনুর চৌধুরী, মুহিবুর রহমান রাজু, ইসতিয়াক চৌধুরী, ইমন আহমেদসহ অন্যান্য পরিচালক ও শেয়ারহোল্ডারবৃন্দ।
বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ চিকিৎসক দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠানটি চালুর ফলে মৌলভীবাজার জেলার মানুষ সহজেই উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা পাবেন।
মধ্যাহ্নভোজ শেষে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, চিকিৎসক, সাংবাদিক ও সমাজসেবীদের উপস্থিতিতে ফিতা কেটে এবং দোয়ার মাধ্যমে হাসপাতালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইনসানিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর বলেন, এই প্রজেক্ট বাস্তবায়নে ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর মোহনসহ সকল পরিচালক ও শেয়ারহোল্ডারদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আরও বলেন, মৌলভীবাজার জেলাবাসীর সেবার অঙ্গীকার নিয়ে মনোরম পরিবেশে মানবতার কল্যাণে ইনসানিয়া হাসপাতাল একটি নির্ভরতার বিশ্বস্ত ঠিকানা হিসেবে কাজ করবে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠান মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে এগিয়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি হাসপাতালের আগামী দিনের সফল পথচলায় দেশ-বিদেশে অবস্থানরত মৌলভীবাজারবাসীর সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ