আমেরিকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর
মঙ্গল শোভাযাত্রা, শিশুদের উচ্ছ্বাস ও সাংস্কৃতিক পরিবেশনায় উপচে পড়া ভিড়

মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১০:৪৮:৫৫ পূর্বাহ্ন
মিশিগান কালীবাড়িতে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
ওয়ারেন, ১৯ এপ্রিল : মিশিগানের প্রবাসী বাঙালিদের প্রাণের কেন্দ্র মিশিগান কালীবাড়িতে আনন্দ, উৎসব আর ঐতিহ্যের অপূর্ব মেলবন্ধনে আজ রোববার উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ। গনেশ পূজা, মঙ্গল শোভাযাত্রা, শিশুদের সৃজনশীল প্রতিযোগিতা এবং দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রবাসে বাঙালিয়ানার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে এই আয়োজন।
অনুষ্ঠানের সূচনা হয় দুপুর ১টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে গনেশ পূজার মাধ্যমে। পূজার শান্তিময় পরিবেশে ভক্তদের উপস্থিতি উৎসবের সূচনাকে করে তোলে গভীর তাৎপর্যপূর্ণ। এরপর ধীরে ধীরে জমে ওঠে উৎসবের মূল পর্ব।
বিকাল ৩টায় বের হয় বর্ণিল মঙ্গল শোভাযাত্রা, যা ছিল পুরো আয়োজনের অন্যতম আকর্ষণ। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত নারী-পুরুষ ও শিশুদের অংশগ্রহণে শোভাযাত্রাটি রঙ, আনন্দ এবং উৎসাহে ভরপুর হয়ে ওঠে। প্রবাসের মাটিতে এ যেন এক টুকরো বাংলাদেশ। শোভাযাত্রার আগে শিশুদের জন্য আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফেস পেইন্টিং, যেখানে ছোট ছোট অংশগ্রহণকারীরা তাদের কল্পনার রঙে ফুটিয়ে তোলে বাংলা সংস্কৃতির নানা উপাদান। শিশুদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানস্থল হয়ে ওঠে আরও প্রাণচঞ্চল।

বিকাল সাড়ে ৩টায় শুরু হয় বহু প্রতীক্ষিত সাংস্কৃতিক অনুষ্ঠান। হলভর্তি দর্শকদের উপস্থিতিতে সংগীত, নৃত্য ও আবৃত্তির পরিবেশনায় মঞ্চ হয়ে ওঠে মুখরিত। সংগীত পরিবেশন করেন অত্রি রায়, সুশান্ত সরকার, অরোরা ভাট, শ্রাবন্তী পাল, অতনু আচার্য্য, অদ্রিজা চক্রবর্তী, মাম্পি, ত্রয়ী, রিক্তা, শতাব্দী রায়, শতাব্দী দেব, পূর্ণিমা দেব, সবিতা দেব, রূপশ্রী তারাত, হৃষিকেশ দাস, শুভ্র দাস, মোনালিসা দেব, সত্যজিৎ দে, সমর্থ, সানভি, রাধে, রাই, রিশান, রিধিমা, পরমা, স্নিগ্ধ, সত্যজিৎ এবং সত্যব্রত। ছড়া ও গানে অংশ নেয় শ্রেয়া এবং অদৃতা।
আবৃত্তি পরিবেশন করেন অরিত্র চৌধুরী, স্নিগ্ধ দেব, আদৃতা হালদার, শুভ্র দাস এবং পপি দাস। তাঁদের কণ্ঠে কবিতার আবেগ ছুঁয়ে যায় দর্শকদের হৃদয়।
নৃত্য পরিবেশন করেন আদৃতা হালদার, স্পৃহা, সানভি, অনুষ্কা, দিব্যা, সমৃদ্ধি, রিধিমা, শ্রেয়নি, সম্প্রীতি, শ্রেয়া, সমর্থ, শ্রেয়া আচার্য্য, চন্দনা চত্রী, দেবশ্রী রায়, বৃন্তি দে, অরোরা ঘোষ, স্নিগ্ধ, রিশান, রুদ্র, শিপ্রা ধর, স্পৃহা দাস, পরম, রানিত, রূপাই, দিব্যম, বেদ, বন্যা, কৃস্টি, মহুয়া দাস, শ্রাবণী সেন, অনন্যা, অস্মি ও ললিতা রায়সহ আরও অনেকে। তাঁদের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকরা বারবার করতালিতে ফেটে পড়েন।

এছাড়া শবরী সমাবাদ ও মনসা কথার পরিবেশনায় অংশ নেন যোগমায়া দেবী দাসী, ঋষি মধু, ডাকোটা, জোসসহ অন্যান্য পশ্চিমা ভক্তরা, যা এই আয়োজনকে এক ভিন্নমাত্রা এনে দেয়। ভিন্ন সংস্কৃতির মানুষের অংশগ্রহণ প্রমাণ করে যে বাংলা সংস্কৃতির আবেদন এখন বিশ্বজনীন।
পুরো আয়োজন জুড়ে ছিল আন্তরিকতা, শৃঙ্খলা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। আয়োজকদের দক্ষ ব্যবস্থাপনায় প্রতিটি পর্ব সম্পন্ন হয় সুশৃঙ্খলভাবে। প্রবাসে থেকেও বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে ধরে রাখার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।
বাংলা নববর্ষের এই আয়োজন কেবল একটি দিন উদযাপনের মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং এটি প্রবাসী বাঙালিদের জন্য শিকড়ের টানে ফিরে আসার এক আবেগঘন উপলক্ষ হয়ে ওঠে, যেখানে ভক্তি, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য সম্মিলন প্রত্যক্ষ করা গেছে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী

মহাসপ্তমীতে ভক্তসমাগমে মুখর মিশিগানের পূজামণ্ডপ, আজ মহাষ্টমী