আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

মিশিগানে ঈশানের অন্নপ্রাশনে বাঙালি সংস্কৃতির ছোঁয়া

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৬ ১১:৫৮:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:০২:৫০ পূর্বাহ্ন
মিশিগানে ঈশানের অন্নপ্রাশনে বাঙালি সংস্কৃতির ছোঁয়া
ওয়ারেন, ২০ এপ্রিল : ধীরে ধীরে বড় হচ্ছে ছোট্ট ঈশান। সে ওয়ারেন সিটির বাসিন্দা অনীক চক্রবর্তী ও কেয়ার প্রথম পুত্রসন্তান। পারিবারিক ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির রীতি-রেওয়াজ মেনে জমকালো আয়োজনে আজ রোববার সম্পন্ন হলো তার শুভ অন্নপ্রাশন অনুষ্ঠান।
ঈশানের দাদু, শিব মন্দিরের প্রধান পুরোহিত পূর্নেন্দু চক্রবর্তী (অপু) এবং দিদিমা চন্দনা ব্যানার্জি পুরো অনুষ্ঠানটি অত্যন্ত যত্ন ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে আয়োজন করেন। একেবারে বিয়ের মতো আচার-অনুষ্ঠানের ছোঁয়া ছিল গোটা আয়োজনজুড়ে।
অনুষ্ঠানের সূচনা হয় গায়ে হলুদ পর্ব দিয়ে, যা পরবর্তীতে রূপ নেয় অন্নপ্রাশনের মূল আনুষ্ঠানিকতায়। ধর্মীয় রীতি অনুযায়ী পূজার মাধ্যমে দেবতাকে ভোগ নিবেদন করা হয় এবং সেই প্রসাদ শিশুকে গ্রহণ করানো হয়। এই আচার সম্পাদনের মধ্য দিয়েই ঈশানের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা ঘটে।
অন্নপ্রাশনের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল দাদুর কোলে বসে ছোট্ট ঈশানের প্রথম পায়েস গ্রহণ। পরিবারের সদস্যদের চোখে তখন আনন্দ ও আবেগের এক অপূর্ব সমন্বয় দেখা যায়।
পুরো অনুষ্ঠানটি সাজানো হয়েছিল বিশেষভাবে হলুদ থিমে, যা পরিবেশকে আরও উজ্জ্বল ও আনন্দময় করে তোলে। সজ্জা, আচার-অনুষ্ঠান ও অতিথি আপ্যায়ন সবকিছুতেই ছিল বাঙালি ঐতিহ্যের সুস্পষ্ট ছাপ।
অনুষ্ঠানে আত্মীয়-স্বজন ও ঘনিষ্ঠ শুভানুধ্যায়ীদের উপস্থিতিতে পরিবেশ হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলনমেলা। উদরপূর্তির আয়োজনেও ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের সমাহার, যা অতিথিদের মুগ্ধ করে।
সব মিলিয়ে, ঈশানের অন্নপ্রাশন শুধু একটি পারিবারিক অনুষ্ঠান নয়, এটি হয়ে ওঠে বাঙালি সংস্কৃতি, পারিবারিক বন্ধন এবং আনন্দ-উচ্ছ্বাসের এক হৃদয়ছোঁয়া উদযাপন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি