আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:৫৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:৫৯:২০ পূর্বাহ্ন
মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি
মেট্রো ডেট্রয়েট, ২০ এপ্রিল : রাজ্যজুড়ে চলমান বন্যা পরিস্থিতির মধ্যেই এবার যুক্ত হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। দক্ষিণ-পূর্ব মিশিগানের অধিকাংশ এলাকায় সোমবার রাত পর্যন্ত ‘হিমশীতল সতর্কতা’ জারি থাকবে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, রবিবার রাত ১১টা থেকে সোমবার রাত ১১টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব মিশিগানে এই সতর্কতা কার্যকর থাকবে। এ সময়ে তাপমাত্রা নেমে ২৩ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার ৩০ মাইল প্রতি ঘণ্টার বেশি বেগে দমকা বাতাস বইতে পারে এবং বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মেট্রো ডেট্রয়েট অঞ্চলে সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪৭ ডিগ্রি এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা ৩৭ ডিগ্রি। তবে মঙ্গল ও বুধবার থেকে আবহাওয়া ধীরে ধীরে উষ্ণ হতে শুরু করবে। ওই দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৭০ ডিগ্রি এবং সর্বনিম্ন ৪৮ ডিগ্রি থাকার পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার তাপমাত্রা আরও বেড়ে সর্বোচ্চ ৭৬ ডিগ্রি এবং সর্বনিম্ন ৫৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে।
হিমশীতল সতর্কতার আওতাভুক্ত কাউন্টিগুলোর মধ্যে রয়েছে—সাগিনো, শিয়াওয়াসি, জেনেসী, ল্যাপিয়ার, সেন্ট ক্লেয়ার, লিভিংস্টন, ওকল্যান্ড, ম্যাকম্ব, ওয়াশটেনো, ওয়েইন, লিনাউই এবং মনরো। পাশাপাশি বিগ র‍্যাপিডস, মাউন্ট প্লেজেন্ট ও ব্যাড অ্যাক্স এলাকায় ‘বিপজ্জনক আবহাওয়ার পূর্বাভাস’ জারি করা হয়েছে।
এদিকে রাজ্যের অন্যান্য অংশে বন্যার সতর্কতা এখনো বহাল রয়েছে। উত্তর মিশিগানের ম্যানিস্টি ও ওয়েক্সফোর্ড কাউন্টি মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট পর্যন্ত বন্যার সতর্কতার আওতায় থাকবে।
মিশিগানের গেইলর্ড-ভিত্তিক আবহাওয়া পরিষেবা সংস্থা গতকাল রবিবার জানিয়েছে, গত সপ্তাহের বন্যার পাশাপাশি এই সপ্তাহেও রাজ্যের বিভিন্ন এলাকায় নতুন করে বন্যার আশঙ্কা রয়েছে। সম্ভাব্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ম্যানিস্টি, ইস্টলেক, ব্রেথ্রেন, ওয়েলস্টন, ডাবলিন, ইউমা, পার্কডেল, অরচার্ড বিচ স্টেট পার্ক এবং স্টার ক্রসিং।
এছাড়া রাজ্যের বিভিন্ন নদী অববাহিকায় বন্যা সতর্কতা এখনো বহাল রয়েছে। এর মধ্যে রয়েছে—
কেন্ট কাউন্টির গ্র্যান্ড নদী (আদা, গ্র্যান্ড র‍্যাপিডস, লোয়েল ও কমস্টক পার্ক এলাকা),
অটোয়া কাউন্টির রবিনসন টাউনশিপে গ্র্যান্ড নদী,
আইওনিয়া কাউন্টির আইওনিয়া শহর এলাকায় গ্র্যান্ড নদী,
ইংহাম কাউন্টির ল্যান্সিংয়ে গ্র্যান্ড নদী এবং ইস্ট ল্যান্সিংয়ে রেড সিডার নদী,
ক্লিনটন কাউন্টির ম্যাপল র‍্যাপিডসে ম্যাপল নদী,
ব্যারি কাউন্টির হেস্টিংসের উজানে থর্নঅ্যাপল নদী,
নিউয়েগো কাউন্টির ব্রিজেটন ও নিউয়েগো এলাকায় মাস্কেগন নদী,
ইসাবেলা কাউন্টির মাউন্ট প্লেজেন্টের ভাটিতে চিপ্পেওয়া নদী,
কালামাজু কাউন্টির ভিকসবার্গের কাছে পোর্টেজ নদী,
এবং গ্র্যাটিওট কাউন্টির আলমা এলাকায় পাইন নদী।
ওয়েক্সফোর্ড কাউন্টির শেরম্যান এলাকার কাছে ম্যানিস্টি নদীতে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং আরও বন্যার আশঙ্কা করা হচ্ছে। রবিবার রাত ৮টায় নদীর পানির স্তর ১৭ ফুটে পৌঁছায়, যেখানে নদীর পাড় পূর্ণ হওয়ার স্তর ১৪ ফুট।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, পানির স্তর ১৬ ফুটে পৌঁছালেই শেরম্যানের প্রায় ১ মাইল উত্তরে ওজিবওয়ে ড্রাইভ, অটোয়া ড্রাইভ এবং চিপ্পেওয়া ড্রাইভ সংলগ্ন ডান তীরের বাড়িঘরে পানি প্রবেশ করতে শুরু করে। একইভাবে মেসিকের ১ মাইল উত্তর-পশ্চিমে W14 ও W16 সড়কের মধ্যবর্তী N11 রোডেও বন্যার প্রভাব পড়ে।
এদিকে রাজ্যের বিভিন্ন নদী এলাকায় বন্যা সতর্কতার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে রয়েছে—
স্কটভিলের কাছে পের মারকুয়েট নদী (ম্যাসন কাউন্টি),
হোয়াইটহলের কাছে হোয়াইট নদী (মাস্কেগন কাউন্টি),
ক্রোটনের কাছে মাস্কেগন নদী (নিউয়েগো কাউন্টি),
এবং ইভার্টে মাস্কেগন নদী (ওসেওলা কাউন্টি)।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ