আমেরিকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর

গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ০১:৫৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ০১:৫৪:৫৫ পূর্বাহ্ন
গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা
ঢাকা, ২০ এপ্রিল: বৈশ্বিক সংকটের প্রভাবে দেশে জ্বালানি খাতে চাপ ক্রমেই বাড়ছে। এর মধ্যেই ইতিহাসের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল এবং গত ১৮ দিনের ব্যবধানে দুই দফায় বেড়েছে এলপি গ্যাসের দাম। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে বিদ্যুৎও।
বিদ্যুৎ বিভাগ আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে সর্বোচ্চ ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। প্রস্তাবটি মন্ত্রিসভার অনুমোদন পেলে তা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠানো হবে। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মন্ত্রিসভায় উপস্থাপনের জন্য তৈরি বিদ্যুৎ বিভাগের সারসংক্ষেপে বলা হয়েছে, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে ঘাটতি দাঁড়াতে পারে প্রায় সাড়ে ৫৬ হাজার কোটি টাকা। এই ঘাটতি কমাতে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।
প্রস্তাব অনুযায়ী, পাইকারি পর্যায়ে দাম সমন্বয়ের মাধ্যমে ৫ হাজার থেকে সাড়ে ১২ হাজার কোটি টাকা পর্যন্ত ভর্তুকি কমানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি লাইফলাইন গ্রাহক বাদে অন্যান্য আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত মূল্য বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।
পিডিবি চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম জানিয়েছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে বিদ্যুতের দাম বাড়ানোর সম্ভাবনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে গ্যাসের দাম একাধিকবার বাড়ায় নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির ওপর চাপ তৈরি হয়েছে। নতুন করে বিদ্যুৎ খরচ বাড়লে জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন ভোক্তারা।
বিশেষজ্ঞদের মতে, দাম না বাড়িয়ে ব্যয় নিয়ন্ত্রণ ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ঘাটতি মোকাবিলা করা সম্ভব।
এদিকে বিদ্যুতের মূল্য সমন্বয় পর্যালোচনার জন্য অর্থমন্ত্রীকে প্রধান করে একটি উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সরকার জানিয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী দুই বছরের মধ্যে দাম না বাড়ানোর লক্ষ্য থাকলেও বর্তমান বৈশ্বিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের কারণে নীতি পুনর্বিবেচনা করতে হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি

দুর্গাপূজার নিরাপত্তায় শ্রীমঙ্গল সেক্টরে ৩৪ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি