ডেট্রয়েট, ২০ এপ্রিল : শহরের পশ্চিম প্রান্তে সংঘটিত এক মর্মান্তিক ত্রিপল গুলির ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার ভোররাতে ঘটে যাওয়া এই ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি নিহত হয়েছেন বলে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে ইতোমধ্যে হেফাজতে নেওয়া হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিবার রাত আনুমানিক ৩টার দিকে গুলির খবর পেয়ে পুলিশ ওয়েস্ট ম্যাকনিকোলস রোডের ২১৭০০ ব্লকে, লাহসার রোডের অদূরে ঘটনাস্থলে পৌঁছে। সেখানে গিয়ে তারা গুলিবিদ্ধ অবস্থায় তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, একটি গাড়ি দুর্ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদের জের ধরেই ভুক্তভোগী ও সন্দেহভাজন ব্যক্তির মধ্যে এই প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে।
সোমবার এক বিবৃতিতে পুলিশ কর্মকর্তারা বলেন, “এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সকল পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি।”
Source & Photo: http://detroitnews.com
নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

সুপ্রভাত মিশিগান ডেস্ক :