আমেরিকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা  সাউথফিল্ডে মাকে ছুরিকাঘাতের পর ছেলের আত্মহত্যা অবার্ন হিলসের মলে ছুরিকাঘাত, রেস্তোরাঁকর্মী আহত নবম বেতনস্কেল অনুমোদন, সর্বনিম্ন বেতন ২০ হাজার  কানাডার পাল্টা শুল্কের ধাক্কায় মিশিগানের উৎপাদন খাত বাণিজ্যযুদ্ধের উত্তাপে বদলে যাচ্ছে  যুক্তরাষ্ট্র-কানাডা ভ্রমণচিত্র এড শিরানের কনসার্ট শেষে  ফোর্ড ফিল্ডে দুর্ঘটনা, আহত ৬ ‘সংস্কৃতির ওপর মালিকানা দাবি  করতে পারেন না ট্রাম্প’ ডেট্রয়েটে মদের দোকানে গুলিবর্ষণে নারী নিহত, কিশোর অভিযুক্ত মামলার চাপে হ্যামট্রাম্যাক: সামনে  বহু-মিলিয়ন ডলারের আর্থিক ঝুঁকি ‘স্মৃতির পথে ৪৮ বছর’ সাংবাদিকতার  অনন্য দলিল -ভিসি ড. জহিরুল হক আকাশপথে অসুস্থ ক্যাপ্টেন, ডেট্রয়েটে নামল ডেল্টার ফ্লাইট ট্রয় হাসপাতালে ৪৪০ মিলিয়ন ডলারের সম্প্রসারণ প্রকল্প ৬৪ জেলার দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ওয়েইন কাউন্টির বাসিন্দার শরীরে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত বিশ্বজুড়ে অভিবাসী ভিসার সাক্ষাৎকার স্থগিত করল যুক্তরাষ্ট্র বার্মিংহামে মারামারি নিয়ে উদ্বেগ, নিরাপত্তা জোরদারে পদক্ষেপ

আবর্জনার ব্যাগে কলারসহ কুকুরের মরদেহ, তদন্তে ক্লিনটন কাউন্টি

  • আপলোড সময় : ২০-০৪-২০২৬ ১২:৪৮:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৪-২০২৬ ১২:৪৮:৩২ অপরাহ্ন
আবর্জনার ব্যাগে কলারসহ কুকুরের মরদেহ, তদন্তে ক্লিনটন কাউন্টি
কর্তৃপক্ষ জানিয়েছেন, শনিবার ক্লিনটন কাউন্টির একটি রাস্তার পাশে আবর্জনার ব্যাগের ভেতর থেকে কলার ও লিশসহ একটি বাদামী রঙের পিটবুল-মিশ্র জাতের কুকুরের মরদেহ উদ্ধার করা হয়//Clinton County Sheriff's Office

ডিউইট টাউনশিপ, ২০ এপ্রিল : কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাস্তার পাশে একটি আবর্জনার ব্যাগের ভেতর মৃত কুকুর উদ্ধারের ঘটনায় ক্লিনটন কাউন্টি কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
ক্লিনটন কাউন্টি শেরিফ অফিস কুকুরটির পরিচয় শনাক্ত করতে এবং এটি ফেলে যাওয়ার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিকে খুঁজে বের করতে জনসাধারণের সহায়তা চেয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বাদামী রঙের পূর্ণবয়স্ক পুরুষ ‘পিট বুল মিক্স’ প্রজাতির কুকুরটি একটি আবর্জনার ব্যাগের ভেতর দড়ি ও কলারসহ পাওয়া যায়। ব্যাগটি ডিউইট টাউনশিপের ওল্ড ইউ.এস. ২৭ ও বোইচট রোড সংলগ্ন এলাকায় পাওয়া গেছে।
সোমবার ফেসবুকে প্রকাশিত এক বিবৃতিতে কর্মকর্তারা বলেন, “যে অবস্থায় কুকুরটিকে পাওয়া গেছে, তা অত্যন্ত উদ্বেগজনক এবং এটি স্পষ্ট যে ফেলে দেওয়ার আগে প্রাণীটি চরম কষ্টের শিকার হয়েছিল।” তারা আরও জানান, ঘটনাটির বিস্তারিত জানতে ময়নাতদন্তের  ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।
কেউ যদি কুকুরটির কলার বা দড়ি চিনতে পারেন, অথবা কুকুর বা এর মালিক সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে ক্লিনটন কাউন্টি শেরিফ অফিসে (989) 224-5116 এই নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
কর্তৃপক্ষ আরও বলেন, “যেকোনো ছোট তথ্যও এই ঘটনার রহস্য উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করতে সহায়তা করতে পারে।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়

বকসি ইকবাল আহমেদের সম্মানে লন্ডনে সাংবাদিকদের মতবিনিময়