আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৬ ০২:১৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৬ ০২:১৩:২৮ পূর্বাহ্ন
আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা
ডেট্রয়েট, ২৩ এপ্রিল : শহরেরএকটি গ্যাস স্টেশনে তিনজনের প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাটি আত্মরক্ষার্থে সংঘটিত হয়েছিল বলে বুধবার ঘোষণা করেছে ওয়েন কাউন্টি প্রসিকিউটর অফিস।
প্রসিকিউটর অফিসের তথ্য অনুযায়ী, গত ১৯ এপ্রিল একটি সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। ওই ঘটনায় এক পক্ষে ছিল নিহত তিন ভুক্তভোগী—লেস্টার ওয়েন্স তৃতীয় (২৪), জ্যাসমিন শিলার (২৪) এবং ট্রেভর শিলার জুনিয়র (১৯), যাদের সবার বাড়িই ডেট্রয়েটে এবং অপর পক্ষে ছিল আরেকটি গাড়ি।
প্রসিকিউটরদের ভাষ্যমতে, দুর্ঘটনার পর নিহত তিনজন অপর গাড়িটির চালককে অনুসরণ করে ওয়েস্ট ম্যাকনিকোলস রোডের ২১৭০০ ব্লকে অবস্থিত একটি গ্যাস স্টেশনে পৌঁছান। সেখানে তারা গাড়ি থেকে নেমে চালকের পাশের দরজার কাছে গিয়ে সেটি খোলেন এবং চালকের সঙ্গে শারীরিক সংঘাতে জড়িয়ে পড়েন।
সহকারী প্রসিকিউটর মারিয়া মিলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সংঘর্ষের এক পর্যায়ে গাড়ির পেছনের আসনে থাকা এক ব্যক্তি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালান। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
পুলিশ জানায়, ১৯ এপ্রিল ভোর ৩টার দিকে ঘটনাস্থলে পৌঁছে কর্মকর্তারা জ্যাসমিন শিলারকে বুকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। অপরদিকে, ওয়েন্স ও ট্রেভর শিলার জুনিয়রের মাথায় গুলির আঘাত ছিল।
প্রসিকিউটররা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, ২২ বছর বয়সী গুলিবর্ষণকারী আত্মরক্ষার্থেই কাজটি করেছিলেন। মিশিগানের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বিশ্বাস করেন যে নিজের বা অন্য কারও আসন্ন মৃত্যু কিংবা গুরুতর শারীরিক ক্ষতি প্রতিরোধে প্রাণঘাতী শক্তি প্রয়োগ করা জরুরি, তবে আত্মরক্ষার্থে এমন পদক্ষেপ আইনসঙ্গত হিসেবে বিবেচিত হতে পারে।
সহকারী প্রসিকিউটর মারিয়া মিলার এক বিবৃতিতে উল্লেখ করেন, “ঘটনার তথ্য-প্রমাণ ও সাক্ষ্যসমূহ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করার পর, ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিস এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, সন্দেহভাজন ব্যক্তি আইনসম্মত আত্মরক্ষা বা অন্যের সুরক্ষার উদ্দেশ্যে কাজ করেননি—এটি যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে গিয়ে প্রমাণ করার মতো পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ নেই। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হচ্ছে না।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ