আমেরিকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি

লিভোনিয়ায় আই-৯৬ -এ সম্ভাব্য গোলাগুলি, তদন্তে রাজ্য পুলিশ

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৬ ০৩:১২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৬ ০৩:১২:২৬ পূর্বাহ্ন
লিভোনিয়ায় আই-৯৬ -এ সম্ভাব্য গোলাগুলি, তদন্তে রাজ্য পুলিশ
লিভোনিয়া, ২৪ এপ্রিল : মিশিগান স্টেট পুলিশ লিভোনিয়ার মিডলবেল্ট ও ইঙ্কস্টার রোডের মধ্যবর্তী ইন্টারস্টেট ৯৬ (I-96) মহাসড়কে সংঘটিত একটি সম্ভাব্য গোলাগুলির ঘটনার তদন্ত করছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে ডিসপ্যাচ কেন্দ্রে I-96 মহাসড়কে গোলাগুলির সম্ভাব্য ঘটনার বিষয়ে একটি ফোন আসে। পরে ট্রুপাররা মহাসড়কের পূর্বমুখী অংশের শোল্ডারে অবস্থান করা ফোনকারী ওই নারীকে খুঁজে পান। মিশিগান স্টেট পুলিশ জানায়, ওই নারী কোনো আঘাত পাননি।
ভুক্তভোগী জানান, তিনি ফার্মিংটন রোড থেকে ডান দিকে মোড় নিয়ে I-96-এর পূর্বমুখী সার্ভিস ড্রাইভে প্রবেশ করছিলেন, তখন অন্য একটি গাড়ি বেআইনিভাবে ডান দিকে মোড় নেয়। এতে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে তিনি ব্রেক কষেন।
পরে তিনি মূল ফ্রিওয়েতে প্রবেশ করে বাম দিকের লেনে যান। তার ভাষ্য অনুযায়ী, দ্বিতীয় গাড়ির চালক তার পেছনে থেকে দ্রুতগতিতে এসে সমান্তরালে অবস্থান নেয় এবং পাশের লেনে তার গাড়ির পাশে এসে দাঁড়ায়—এ সময় তিনি একাধিক গুলির শব্দ শুনতে পান। পুলিশ জানায়, পরে ওই নারীর গাড়ি পরীক্ষা করা হলেও সেখানে গুলির কোনো আঘাত বা চিহ্ন পাওয়া যায়নি।
MSP-এর ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে বলেন, “আমাদের কর্মকর্তারা ঘটনার তদন্ত অব্যাহত রেখেছেন। যদিও এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবুও এটি দুঃখজনক যে ট্রাফিক সংক্রান্ত বিরোধে এ ধরনের সহিংসতার আশ্রয় নেওয়া হচ্ছে।”
এই ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তারা মিশিগান স্টেট পুলিশ ১-৮৫৫-MICH-TIP  অথবা ‘ক্রাইম স্টপারস অফ মিশিগান’-কে ১-৮০০-SPEAK-UP এই নম্বরে যোগাযোগ করে জানাতে পারেন।
সাম্প্রতিক মাসগুলোতে মেট্রো ডেট্রয়েট এলাকায় মহাসড়কে গোলাগুলির একাধিক ঘটনা তদন্তের সূত্রপাত ঘটিয়েছে। গত মাসে সাউথফিল্ড ফ্রিওয়ের কাছে ইন্টারস্টেট ৯৬ (I-96) মহাসড়কে সপ্তাহান্তে সংঘটিত একটি গোলাগুলির ঘটনায় এক গাড়িচালক আহত হন।
এর আগে গত জানুয়ারি মাসে, মিশিগান স্টেট পুলিশ ডেট্রয়েটের গ্র্যান্ড রিভার অ্যাভিনিউয়ের কাছে ইন্টারস্টেট ৭৫ (I-75) মহাসড়কে নববর্ষের প্রাক্কালে সংঘটিত একটি সম্ভাব্য গোলাগুলির ঘটনার তদন্ত করে।
তারও এক মাস আগে, সাউথফিল্ড ফ্রিওয়ের কাছে I-96-এর পশ্চিমমুখী অংশে একটি গাড়ি উল্টে যাওয়ার (রোলওভার ক্র্যাশ) ঘটনা এবং গোলাগুলির অভিযোগ সংক্রান্ত একটি ঘটনায় রাজ্য পুলিশ তদন্ত পরিচালনা করেছিল।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা

মার্কিন কংগ্রেসে বাংলাদেশি সাহী চৌধুরীকে বিশেষ সম্মাননা