আমেরিকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা ডেট্রয়েটে টানা ১১ বছর ধরে বাড়ছে বাড়ির দাম হেনরি ফোর্ড হেলথে লকডাউন, অস্ত্রসহ হুমকিদাতা আটক ডেট্রয়েট ফ্রিওয়েতে পাংচার গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে ধাক্কা রাজ্যের কর নীতিতে আপত্তি জানাল স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল গুলির শব্দ শনাক্ত করল শটস্পটার, ঘটনাস্থলে মিলল এক নিহতের মরদেহ
রুমমেট গ্রেপ্তার, অপরজন এখনও নিখোঁজ

ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:২০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০২:২০:৫৩ পূর্বাহ্ন
ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
ফ্লোরিডা, ২৫ এপ্রিল : যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার নিখোঁজ এক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীকে  শুক্রবার ট্যাম্পা বে-র একটি সেতুতে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার রুমমেটকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। খবর মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
নিহত শিক্ষার্থী জামিল লিমন, যিনি গত সপ্তাহ থেকে নিখোঁজ ছিলেন। একই সঙ্গে নিখোঁজ থাকা অপর বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
জামিল লিমন ও নাহিদা বৃষ্টি উভয়েই পিএইচডি করছিলেন। গত ১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আশেপাশে তাদের সর্বশেষ দেখা যায়। পরদিন ১৭ এপ্রিল এক পারিবারিক বন্ধু বিষয়টি পুলিশকে জানান এবং এরপর থেকেই তাদের খোঁজে তৎপরতা শুরু হয়। এ ঘটনায় শুক্রবার সকালে লিমনের রুমমেট ২৬ বছর বয়সী হিশাম আবুঘারবিয়াহকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে শারীরিক আঘাত, অবৈধভাবে আটকে রাখা, আলামত নষ্ট করা, মৃত্যুর তথ্য গোপন করা এবং বেআইনিভাবে মরদেহ স্থানান্তরের মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, আবুঘারবিয়াহর বাড়িতে পারিবারিক সহিংসতার অভিযোগের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী সেখানে পৌঁছালে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। এরপর এই নিখোঁজের ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতা সামনে আসে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মেডিকেল পরীক্ষক এখনো জামিল লিমনের মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে কাজ করছেন। ধারণা করা হচ্ছে, এই সপ্তাহান্তের মধ্যেই ময়নাতদন্তের ফলাফল প্রকাশ করা হতে পারে।
নাহিদা বৃষ্টিকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তাকে উদ্ধারে পুলিশ সর্বাত্মক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং এ ঘটনাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
একজন শিক্ষার্থীর মৃত্যু এবং অপরজনের রহস্যজনক নিখোঁজ থাকার ঘটনায় স্থানীয় ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ

আটলান্টিক সিটিতে ৫২ শিক্ষার্থী পাবেন মেয়র মার্টি স্মল স্কলারশিপ