আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

থাইল্যান্ডের ধম্মকায়া প্যাগোডায় ৫১ হাজার ভিক্ষুর মহা সংঘদান অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:৩৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০২:৩৭:৫৮ পূর্বাহ্ন
থাইল্যান্ডের ধম্মকায়া প্যাগোডায় ৫১ হাজার ভিক্ষুর মহা সংঘদান অনুষ্ঠিত
খলং লুয়াং, ২৫ এপ্রিল : থাইল্যান্ডের ধম্মকায়া ফাউন্ডেশনের উদ্যোগে বিশ্বের সর্ববৃহৎ বৌদ্ধ প্যাগোডা ধম্মকায়া প্যাগোডায় অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য ও ঐতিহাসিক মহা সংঘদান। ১০ লক্ষ বুদ্ধ প্রতিবিম্বে সজ্জিত এই প্যাগোডায় আয়োজিত মহতী কর্মসূচিটি ছিল বিশ্বখ্যাত বৌদ্ধ ভিক্ষু লুম্পো ধম্মচায়োর ৮২তম জন্মবার্ষিকী এবং ২২ এপ্রিল ২০২৬-এর বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে নিবেদিত।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের এক হাজার বৌদ্ধ বিহারের অধ্যক্ষসহ মোট ৫১ হাজার বৌদ্ধ ভিক্ষু সংঘ অংশগ্রহণ করেন। এতে আনুমানিক পাঁচ লক্ষাধিক বৌদ্ধ ধর্মাবলম্বীর উপস্থিতি এই মহা সংঘদানকে এক অভূতপূর্ব বৈশ্বিক ধর্মীয় সমাবেশে পরিণত করে। 
বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের জাতীয় কমিটির চেয়ারম্যান এবং দি ওয়ার্ল্ড এ্যালায়েন্স অব বুড্ডিষ্ট (WAB) এর ভাইস প্রেসিডেন্ট চিন্ময় বড়ুয়া রিন্টু এই মহা সংঘদানে অংশগ্রহণ করেন। একই সফরে তিনি WAB-এর কার্যনির্বাহী পরিষদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী সভাতেও অংশ নেন। 
এই আন্তর্জাতিক ধর্মীয় আয়োজন বৌদ্ধ ঐক্য, মানবকল্যাণ ও বিশ্বশান্তির বার্তা বহন করে। একই সাথে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্ব ধরিত্রী দিবসের তাৎপর্যও তুলে ধরা হয় অনুষ্ঠানে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা