আমেরিকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৬ ০২:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৬ ০২:৫৮:০৫ পূর্বাহ্ন
নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার
ট্রেন্টন ম্যাসি/Marquette police Department

মার্কুয়েট, ২৫ এপ্রিল : যুক্তরাষ্ট্রের নর্দার্ন মিশিগান ইউনিভার্সিটির নিখোঁজ শিক্ষার্থী ট্রেন্টন ম্যাসির মরদেহ প্রায় দুই মাস পর লেক সুপিরিয়রের পানিতে  নিমজ্জিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মার্কুয়েট পুলিশ জানিয়েছে, ২১ বছর বয়সী ট্রেন্টন ম্যাসির মরদেহ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে খুঁজে পাওয়া যায়। ম্যাসিকে সর্বশেষ গত ২২ ফেব্রুয়ারি দেখা গিয়েছিল।
পুলিশ জানায়, ট্রাভার্স সিটি-ভিত্তিক একটি কোম্পানি—'হাইব্রিড রোবোটিক্স'—এর স্বেচ্ছাসেবকরা এই মরদেহটি খুঁজে পান। এই কোম্পানিটি পানির নিচে দূরনিয়ন্ত্রিত যান (ROV) তৈরি করে থাকে। এরপর মার্কেট কাউন্টি শেরিফ অফিসের ডুবুরিরা ম্যাসির মরদেহটি উদ্ধার করেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ম্যাসিকে শেষবার ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৩টার দিকে লোয়ার হারবার পার্ক সংলগ্ন ইস্ট বারগা এভিনিউ ও সাউথ লেকশোর বুলেভার্ড এলাকায় দেখা যায়। সিসিটিভি ফুটেজে তাকে ৭ম স্ট্রিট ব্রিজের কাছে একটি বাইক ট্রেইলে পূর্বদিকে হাঁটতে দেখা যায়। ধারণা করা হয়, তিনি ম্যাকমিলান স্ট্রিটে অবস্থিত নিজের বাসার দিকে ফিরছিলেন।
তদন্তে জানা গেছে, ঘটনার সময় তাকে কিছুটা বিভ্রান্ত ও চলাফেরায় অসুবিধাগ্রস্ত অবস্থায় দেখা যায়। পুলিশ জানায়, কীভাবে তিনি লেকের পানিতে পড়েছেনএ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার পর থেকে শত শত স্বেচ্ছাসেবক এবং এক ডজনেরও বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা অনুসন্ধানে অংশ নেয়। তবে লেক এলাকায় প্রায় ২৮ ইঞ্চি পুরু বরফ জমে থাকায় উদ্ধার অভিযান বেশ জটিল হয়ে পড়ে।
বর্তমানে ম্যাসির মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মরমিবাদ

মরমিবাদ