আমেরিকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬ , ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ লেক সেন্ট ক্লেয়ারে নৌকা থেকে পড়ে নিখোঁজ ৭৪ বছরের ব্যক্তি শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম ‘বাংলাদেশ বদলাবে ইনশাআল্লাহ’: চট্টগ্রামে শফিকুর রহমান অরাজকতার বিরুদ্ধে কঠোর বার্তা তারেক রহমানের সাউথফিল্ডে রেস্তোরাঁর পার্কিং লটে গোলাগুলি, নারী নিহত; আহত ২ শাপলা চত্বরে জামায়াত আমিরের কড়া বার্তা, শুরু লং মার্চ এল নিনোর প্রভাবে এবার মিশিগানে উষ্ণ, বরফময় শীত SAT স্কোরে মিশিগান পিছিয়ে, কমেছে রাজ্যের গড় ৩৩ বছর পর ডেট্রয়েটে টর্নেডোর তাণ্ডব সম্ভাব্য টর্নেডোর আঘাতে ডেট্রয়েটে ব্যাপক ক্ষয়ক্ষতি, চলছে পর্যালোচনা শুভ জন্মাষ্টমী আজ দক্ষিণ-পূর্ব মিশিগানে তীব্র ঝড়,  বিদ্যুৎহীন প্রায় ২ লাখ ৮০ হাজার বৈচিত্র্যই সমাজের সৌন্দর্য, বিভেদ নয় : প্রধানমন্ত্রী ডেট্রয়েট বিমানবন্দরে প্রথমবার ধরা পড়ল বিদেশি ক্ষতিকর মথ সেন্ট ক্লেয়ার শোরসে গুলিতে আহত ব্যক্তি, গ্রেপ্তার সন্দেহভাজন এ দেশে কোরআনের আইন কায়েম হবে : শফিকুর রহমান
প্রবাসীদের জন্য বড় আসরের প্রস্তুতি চলছে

নোভাইয়ে বিটিটিসিএমআই টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন

  • আপলোড সময় : ২৬-০৪-২০২৬ ০১:৪০:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৬ ০১:৪০:৪৯ অপরাহ্ন
নোভাইয়ে বিটিটিসিএমআই টেবিল টেনিস টুর্নামেন্ট সম্পন্ন
নোভাই, ২৬ এপ্রিল : মিশিগানের নোভাই স্পার্ক এরিনায় শনিবার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশি টেবিল টেনিস কমিউনিটি অব মিশিগান (BTTCMI) আয়োজিত এক জমজমাট টেবিল টেনিস টুর্নামেন্ট। মিশিগানে বসবাসকারী বাংলাদেশি টেবিল টেনিস খেলোয়াড়দের অংশগ্রহণে দিনভর এই আয়োজনটি ছিল যেমন আনন্দঘন, তেমনি তীব্র প্রতিযোগিতামূলক।
মিশিগানের বিভিন্ন শহর থেকে আসা ৩০ জন খেলোয়াড় এই টুর্নামেন্টে সিঙ্গেলস ও ডাবলস ইভেন্টে অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের শুরুতে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হয়। খেলোয়াড়দের পারফরম্যান্স অনুযায়ী সিঙ্গেলসে চারটি (পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা) এবং ডাবলসে তিনটি বিভাগে ভাগ করে গ্রুপভিত্তিক মূল প্রতিযোগিতা পরিচালিত হয়।
সিঙ্গেলস ইভেন্টে পদ্মা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন জয়। রানার আপ হয়েছেন মোস্তফা। সেমিফাইনালিস্ট ছিলেন ফরিদ ও ফয়সাল। মেঘনা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন পোলক, রানার আপ আলমগীর। সেমিফাইনালিস্ট ছিলেন নাজমুল ও জাকির।
যমুনা বিভাগে স্যাগিনাও থেকে আসা শাহীন চ্যাম্পিয়ন এবং সালাউদ্দিন রানার আপ হন। সেমিফাইনালিস্ট ছিলেন সাফায়েত ও সারওয়ার।সুরমা বিভাগে চ্যাম্পিয়ন আশরাফ, রানার আপ মর্তুজা। সেমিফাইনালিস্ট ছিলেন আসিফ ও আদিব।
এদিকে ডাবলস ইভেন্টে পদ্মা বিভাগে চ্যাম্পিয়ন জুটি ফরিদ ও আলমগীর। রানার আপ জয় ও সারওয়ার। মেঘনা বিভাগ থেকে চ্যাম্পিয়ন হলেন ফয়সাল ও মোস্তফা জুটি। রানা আপ শাহীন ও শাফায়েত জুটি। যমুনা বিভাগে চ্যাম্পিয়ন জুটি সাদিকুল ও আশরাফ। রানার আপ আবির ও মর্তুজা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমেরিকান অ‍্যাসোসিয়েশন অব বাংলাদেশি ইঞ্জিনিয়ার্স এন্ড আৰ্কিটেক্টস (AABEA)-এর সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্ট মনির জামান এবং বাংলাদেশি আমেরিকান ডেমোক্রেটিক কোয়ালিশন (BADC)-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি এক্টিভিস্ট ড. নজমুল হাসান শাহিন।
অনুষ্ঠানের শেষে আয়োজক কমিটির সদস্য জয়, ফয়সাল, আলমগীর, পোলক এবং ফরিদ সকল স্পনসর ও খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বাংলাদেশি কমিউনিটিতে টেবিল টেনিসকে জনপ্রিয় করে তোলাই বিটিটিসিএমআই-এর মূল লক্ষ্য।
এবারের টুর্নামেন্টে টাইটেল স্পনসর হিসেবে ছিল জিএস রিয়েল এস্টেট। এছাড়াও আয়োজনে পৃষ্ঠপোষকতা প্রদান করে বাংলা ইন্সুরেন্স এজেন্সি, টিম সান্নি জায়দিগার, হারমোনি প্রপার্টি এবং এআরজি গ্রুপ।

সামনে আসছে বড় আয়োজন
বিটিটিসিএমআই উত্তর আমেরিকা জুড়ে বাংলাদেশি টেবিল টেনিস প্রেমীদের সেতুবন্ধন তৈরিতে নিরলস কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী ৯ মে শনিবার একই ভেন্যুতে (নোভাই স্পার্ক এরিনা) অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল টুর্নামেন্ট। এতে ওরেগন, নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি, ইলিনয়, টেক্সাস এবং কানাডার অন্টারিও ও কুইবেক থেকে বাংলাদেশি খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন বলে জানানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি

লন্ডনে প্রবাসী সাংবাদিক শেখ মহিতুর রহমান বাবলুর বাসায় চুরি