আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০২:২৫:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০২:২৫:০৩ পূর্বাহ্ন
অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত
ট্রেন্টন, ২৭ এপ্রিল : ইউ.এস. জিওলজিক্যাল সার্ভের তথ্যমতে, গতকাল রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে অন্টারিও উপকূল থেকে ৪ মাইলের সামান্য বেশি দূরত্বে ২.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ‘ডাউনরিভার’ এলাকার বাসিন্দারা এই কম্পন স্পষ্টভাবে অনুভব করেন।
সংস্থাটির “Did You Feel It?” জরিপ টুলে পাওয়া প্রতিক্রিয়া অনুযায়ী, ট্রেন্টন, রকউড এবং গ্রোস আইল-সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা ভূমিকম্পের কম্পন টের পেয়েছেন। ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১ মাইলের সামান্য বেশি গভীরতায় সংঘটিত হয়।
জরিপে সর্বাধিক প্রতিক্রিয়া এসেছে ট্রেন্টন এলাকা থেকে, যা ভূমিকম্পের উৎপত্তিস্থল থেকে মাত্র ১০ মাইলের কিছু বেশি দূরে অবস্থিত।
সীমান্তের মার্কিন অংশে সবচেয়ে তীব্র কম্পন অনুভূত হয়েছে  সাউথ রকউড এলাকায়, যেখানে গড় তীব্রতা ছিল ৩.৪; এর পরেই রয়েছে গ্রোস আইল, যেখানে গড় তীব্রতা রেকর্ড করা হয়েছে ৩.২।
ইউ.এস. জিওলজিক্যাল সার্ভের ব্যাখ্যা অনুযায়ী, ভূমিকম্পের ‘তীব্রতা’ দিয়ে নির্দিষ্ট কোনো স্থানে কম্পন কতটা শক্তিশালী ছিল তা বোঝানো হয়। অন্যদিকে, ‘মাত্রা’ হলো একটি একক সংখ্যা, যা ভূমিকম্পটির সামগ্রিক শক্তি বা আকার নির্দেশ করে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা