আমেরিকা , সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ , ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ আত্মরক্ষায় গুলি : ডেট্রয়েটের  ট্রিপল শুটিংয়ে অভিযোগ  আনছে না প্রসিকিউটররা টর্নেডো-বন্যায় নাজেহাল মিশিগান, সহায়তা পেতে তথ্য দাখিলের তাগিদ নির্মাণ জোনে ভয়াবহ দুর্ঘটনা, ডেট্রয়েটে প্রাণহানি ও আহত ডেট্রয়েটের পশ্চিমে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন আটক গ্যাসের পর বিদ্যুতেও দামের ঝাঁকুনি, জনজীবনে প্রভাবের শঙ্কা মিশিগানজুড়ে একই সঙ্গে বন্যা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি মিশিগানে ইউএসবি’র বর্ণাঢ্য বৈশাখী উৎসব ২৬ এপ্রিল

সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ০২:৪৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ০২:৪৫:৪৬ পূর্বাহ্ন
সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়
সিলেট, ২৭ এপ্রিল : বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ও মানবাধিকার কর্মী জয়ন্তী রায় বলেছেন, বাহাত্তরের সংবিধানকে বার বার ক্ষত বিক্ষত করে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর প্রচেষ্টা হয়েছে। তাই বৈষমাহীন রাষ্ট্র গড়ার স্বপ্ন অধরা রয়ে গেছে। যে দেশে সংখালঘু জনগোষ্ঠী বৈষম্যের শিকার হয় সে দেশের সমৃদ্ধি পদে পদে বাধগ্রাস্থ হয়। তাই বৈষম্যের অবসান ঘটাতে হলে কেঁদে বুক ভাসালে হবে না, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার বিকেলে নগরীর সারদা হলে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সিলেটের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আদিবাসী, চা জনগোষ্ঠী, হরিজন, রবিদাস, সহ নৃতাত্বিক সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
অনুষ্ঠানের সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় বর ভোলা বলেন, বৈষমাহীন রাষ্ট্রের জন্য আইনের শাসন জরুরি হলেও দুঃখজনক হলেও সত্য যে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির, গীর্জা, প্যাগোডা সহ তাদের জানমালের উপর যে হামলা হয়েছে তার কোন বিচার হয়নি। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে সংখ্যালঘু সম্প্রদায়ের ৮ দফা দাবির প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। 
বিশেষ অতিথি ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ বলেন, ঐক্য পরিষদের অন্দোলন সংগ্রামের ফলে সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন প্রণয়ন করলেও এখনো অনেক ভুক্তভোগী মামলার রায় পেলেও আমলাতান্ত্রিক জটিলতায় তাদের সম্পত্তি ফিরে পাননি।
সভায় বক্তারা ৮ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে বলেন, সংখ্যালঘু সরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু মন্ত্রণালয় গঠন করা সময়ের দাবী। সেই সাথে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা প্রতিষ্ঠা না হলেও বৈষম্য দূর হবেনা। সেজন্য যোগ্যতার ভিত্তিতে চাকরি, স্থানীয় ও জাতীয় নির্বাচনে সংখ্যালঘুদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে সংখ্যালঘু সহ আদিবাসী সম্প্রদায়ের নাগরিকরা পদে পদে নির্যাতন, নিপীড়ন সহ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ দেশের চা শ্রমিকরা শত শত বছর থেকে এদেশে বসবাস করে দেশের উন্নয়নে অবদান রাখলেও ভূমির অধিকার সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে এখনো বঞ্চিত রয়েছে।
মতবিনিময় সভা পরিচালনা করেন ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপেশ পাল, মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব ও ঐক্য পরিষদ নেতা দিপক কুমার দাস।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী, ঐক্য পরিষদ জেলা সভাপতি এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, শাবিপ্রবির অধ্যাপক ডক্টর হিমাদ্রি শেখর রায়, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নিয়েন দে যাদু খ্রিস্টান সম্প্রদায়ের ডিকন নিজুম সংমা, বিশিষ্ট চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট কল্যাণ চৌধুরী, শিক্ষক উষা রানী দাস, খাসিয়া এসোসিয়েশনের সভাপতি বন্দাস পাংলা, স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক ডড় বনদীপ লাল দাস, সিলেট বৌদ্ধ সমিতির সহ সভাপতি পলাশ বড়ুয়া, বিশিষ্ট আইনজীবী এডভোকেট প্রশান্ত কুমার পাল, স্থপতি বিশৃএস্থ কুমার দাস, ইসকন প্রতিনিধি বুদ্ধি গৌড় দাগ, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সাংবাদিক উৎফল বড়ুয়া, পুজা পরিষদ জাতীয় পরিষদ সদস্য সুব্রত দেব, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর সাধারণ সম্পাদক চন্দন দাশ, পূজা উদযাপন সিলেট জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপীকা শ্যাম পুরকায়স্থ, সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী, ব্রাহ্মণ পরিষদের সভাপতি অমৃত তাম চক্রবর্তী, কারাম জিউ আখড়ার সাধারণ সম্পাদক শ্যামল দে, মহালয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়ক স্বপন চক্রবর্তী, অধ্যাপক বিজিত রন্দ্রন বৈদ্য, মানিক লাল দে, জিডি রুমু, হারাধন দেব প্রভাস, শৈলেন কর, নন্দন চন্দ্র পাল, শ্যামল কাপালি, রকি দেব, এডভোকেট অরবিন্দ দাস গুপ্ত বিষ্ণু, নিখিল মালাকার, বিশ্বজিত দাস, মনমোহন দেবনাথ, উত্তম ঘোষ, স্বপন কুমার দাস, অপরেশ দাস অপু, সঞ্জয় পাল, অপন দাস রঞ্জিত রবি দাস প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়

সংখ্যালঘু বৈষম্যে দেশের সমৃদ্ধি বাধাগ্রস্ত হয়: জয়ন্তী রায়