আমেরিকা , শুক্রবার, ১২ জুন ২০২৬ , ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা শিশু পর্নোগ্রাফি রাখার দায়ে মাউন্ট ক্লেমেন্সের এক নারীর সাজা  রেডফোর্ডে উল্টো পথে গাড়ি  চালিয়ে প্রাণ গেল চালকের ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন,  আহত ৪ : ঘরছাড়া বহু পরিবার ডেট্রয়েটে অভিবাসন অভিযানে গাড়ি দুর্ঘটনা, আহত সন্দেহভাজন ভালোবাসা ও সমতার বার্তায় রঙিন ডেট্রয়েট প্রাইড প্যারেড শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড মিশিগানের নারী কারাগারে এক  মাসেরও কম সময়ে তৃতীয় বন্দির মৃত্যু চট্টগ্রামে মন্দির ইস্যুতে ইসকন ও স্থানীয় হিন্দুদের মধ্যে সংঘর্ষ হার্ট প্লাজায় দুই দিনের ‘মোটর সিটি  প্রাইড’, উৎসবমুখর ডেট্রয়েট গ্র্যান্ড র‍্যাপিডসে ১০ হাজার ভক্তের সামনে হাজির হচ্ছেন লেখিকা ক্রিস্টিন হানা

শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৬ ০১:৪৬:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৬ ০১:৪৬:৫২ পূর্বাহ্ন
শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব
হল্যান্ড, ২৮ এপ্রিল : টিউলিপের রঙিন উৎসব টিউলিপ টাইম ফেস্টিভাল প্রতি বছর দক্ষিণ-পশ্চিম মিশিগানের হল্যান্ড শহরকে পরিণত করে পর্যটকদের মিলনমেলায়।
টিউলিপ টাইম তার বর্ণিল ফুলের প্রদর্শনী, ডাচ ঐতিহ্যের উদযাপন এবং প্যারেড, পারফরম্যান্স ও সাংস্কৃতিক আয়োজনের সমৃদ্ধ কর্মসূচির জন্য ব্যাপকভাবে সমাদৃত।
এই বার্ষিক উৎসবটি শুধু ফুলের সৌন্দর্যেই সীমাবদ্ধ নয়; এতে রয়েছে ঐতিহ্যবাহী ডাচ নৃত্য, কারুশিল্পের বাজার এবং শহরজুড়ে ছড়িয়ে থাকা নানা পরিবার-বান্ধব অনুষ্ঠান।

হল্যান্ডে ফিরছে টিউলিপ টাইম
টিউলিপ টাইম ফেস্টিভাল অনুষ্ঠিত হবে মে মাসের প্রথম দশ দিনজুড়ে। শহরের বিভিন্ন স্থানে সকাল থেকে রাত পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও পারিবারিক আয়োজন চলবে।

টিউলিপ টাইমে অংশ নিতে কত খরচ হয়?
টিউলিপ টাইম ফেস্টিভালের অনেক আয়োজনই বিনামূল্যে, যার মধ্যে রয়েছে জনসাধারণের জন্য উন্মুক্ত টিউলিপ প্রদর্শনী এবং কিছু পারফরম্যান্সে প্রবেশাধিকার।
তবে নির্দিষ্ট কিছু অভিজ্ঞতা, যেমন প্যারেড দেখা, গাইডেড ট্যুর এবং টিকিটযুক্ত শোয়ের গ্র্যান্ডস্ট্যান্ড আসনের জন্য আগাম টিকিট কিনতে হয়। পার্কিং ব্যবস্থাও স্থানভেদে ভিন্ন—শহরের কিছু এলাকায় বিনামূল্যে পার্কিং থাকলেও কিছু জায়গায় অর্থপ্রদানের ব্যবস্থা রয়েছে।
দশ দিনব্যাপী এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হলো প্যারেড। এতে শিশুদের অংশগ্রহণে আয়োজিত জেনটেক্স কিন্ডারপ্যারেড -এ স্থানীয় শিশুরা ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেয়। অন্যদিকে বৃহত্তর ভক্সপ্যারেডে বিভিন্ন ব্যান্ড, শোভাযাত্রার ফ্লোট এবং নাগরিক সংগঠনের অংশগ্রহণে শহর মুখরিত হয়ে ওঠে। এই বছর প্যারেড দুটি যথাক্রমে জেনটেক্স কিন্ডারপ্যারেড এবং কোয়ালিটি কার ওয়াশ ভক্সপ্যারেড নামে অনুষ্ঠিত হবে।
উভয় শোভাযাত্রাই ৮ম স্ট্রিট ধরে  শহরের কেন্দ্রস্থলের ঐতিহাসিক পথ অনুসরণ করবে।
কিন্ডারপ্যারেড অনুষ্ঠিত হবে ৭ মে (বৃহস্পতিবার) দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত, আর ভক্সপ্যারেড অনুষ্ঠিত হবে ৯ মে (শনিবার) একই সময়সীমায়, দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত।

‘টিউলিপ টাইম’ কোথায় অনুষ্ঠিত হয়?
টিউলিপ টাইম ফেস্টিভালের বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয় হল্যান্ড শহরজুড়ে। এর মধ্যে রয়েছে শহরের পার্ক, কেন্দ্রস্থলের রাস্তাঘাট এবং উইন্ডমিল আইল্যান্ড গার্ডেনস’-এর মতো গুরুত্বপূর্ণ স্থান।
শহরটি ‘লেক মিশিগান’-এর উপকূলরেখা বরাবর অবস্থিত এবং  ‘গ্র্যান্ড র‍্যাপিডস’ শহর থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।

ওলন্দাজ ঐতিহ্যে প্রোথিত এক পরম্পরা
শহরকে সৌন্দর্যমণ্ডিত করতে এবং হল্যান্ডের ওলন্দাজ শিকড়কে উদযাপন করার মাধ্যম হিসেবে ১৯২৯ সালে ‘টিউলিপ টাইম’-এর সূচনা হয়েছিল। বিগত দশকগুলোতে এটি একটি জাতীয়ভাবে স্বীকৃত উৎসবে পরিণত হয়েছে; প্রতি বছর এখানে লক্ষ লক্ষ টিউলিপ রোপণ করা হয়, যার প্রস্ফুটনকাল অত্যন্ত সতর্কতার সাথে এমনভাবে নির্ধারণ করা হয়, যেন উৎসব চলাকালীনই ফুলগুলো ফুটে ওঠে।

টিউলিপ টাইমে কী হয়?
টিউলিপ টাইমে বিভিন্ন ধরনের আকর্ষণীয় আয়োজন থাকে, যার মধ্যে রয়েছে ঐতিহ্যবাহী ডাচ পোশাক পরিহিত প্যারেড, কাঠের জুতোর প্রদর্শনী, সরাসরি বিনোদনমূলক অনুষ্ঠান এবং সাংস্কৃতিক প্রদর্শনী। শহরের রাস্তা ও পার্কগুলো টিউলিপ ফুলের এক রঙিন প্রদর্শনীতে পরিণত হয়, যা সারা দেশ থেকে ফটোগ্রাফার এবং দর্শনার্থীদের আকর্ষণ করে। ঐতিহ্য, বিনোদন এবং ঋতুভিত্তিক সৌন্দর্যের সমন্বয়ে এই উৎসবটি মিশিগানের অন্যতম গুরুত্বপূর্ণ বসন্তকালীন আয়োজন হিসেবে পরিচিত।

টিউলিপ টাইমের জন্য কিছু পরামর্শ
টিউলিপ টাইম ফেস্টিভালে অংশ নিতে আগ্রহীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ নিচে দেওয়া হলো—
প্রথমত, সকাল সকাল পৌঁছানো উত্তম। বিশেষ করে প্যারেডের দিনগুলোতে হল্যান্ড শহরের জনপ্রিয় দর্শনীয় স্থান ও কেন্দ্রস্থলের রাস্তা দ্রুত ভরে যায়।
দ্বিতীয়ত, আগেভাগে পরিকল্পনা করা জরুরি। দৈনিক সময়সূচি আগেভাগে দেখে গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় অনুষ্ঠানগুলো নির্ধারণ করলে উৎসব উপভোগ করা আরও সহজ হয়।
তৃতীয়ত, আরামদায়ক জুতো পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক স্থানে অনুষ্ঠান হওয়ায় দর্শনার্থীদের দীর্ঘ সময় হাঁটতে হতে পারে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট

কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে ভাঙচুর-লুটপাট