আমেরিকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার

মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৬ ০২:০৫:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৬ ০২:০৫:৩৮ পূর্বাহ্ন
মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু
ওয়ারেন, ২৯ এপ্রিল : প্রবাস জীবনে মৃত্যুপূর্ব ও মৃত্যুর পরবর্তী সেবার ক্ষেত্রে পরিবারগুলো প্রায়ই নানা জটিলতা, অনিশ্চয়তা এবং গভীর মানসিক ও প্রাতিষ্ঠানিক অসহায়তার মুখোমুখি হয়। এই বাস্তবতাকে সামনে রেখে মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের মানবিক ও সামাজিক প্রয়োজন পূরণের লক্ষ্যে একটি সংগঠন গঠনের উদ্দেশ্যে গতকাল রাতে এক গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ভাবনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রস্তাবিত এই সংগঠনের প্রাথমিক নাম নির্ধারণ করা হয় “অন্তিম সেবা ফাউন্ডেশন”। সভায় অংশগ্রহণ করেন ডাঃ দেবাশীষ মৃধা, চিনু মৃধা, পূর্ণেন্দু চক্রবর্তী অপু, চিন্ময় আচার্য্য, মৃদুল কান্তি সরকার, গৌতম চৌধুরী, মৌসুমী দত্ত, রাজর্ষি চৌধুরী গৌরব এবং সৌরভ ধর চৌধুরী সম্রাট।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত হিন্দু সম্প্রদায়ের জন্য মর্যাদাপূর্ণ অন্ত্যেষ্টিক্রিয়া ব্যবস্থা, জরুরি সহায়তা এবং সংকটকালীন সহযোগিতার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম গড়ে তোলাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। পাশাপাশি সামাজিক ঐক্য, পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভাটি ছিল অত্যন্ত ফলপ্রসূ ও সুসংগঠিত, যেখানে ভবিষ্যৎ কার্যক্রম, সংগঠনের কাঠামো এবং প্রাথমিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন যে, এই উদ্যোগ প্রবাসী বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি টেকসই ও মানবিক সহায়তা ব্যবস্থার ভিত্তি স্থাপন করবে।
প্রস্তাবিত এই অলাভজনক প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হবে- মিশিগানে বসবাসরত বাংলাদেশি-আমেরিকান হিন্দু সম্প্রদায়ের কোনো সদস্য মৃত্যুবরণ করলে পরিবারের সম্মতিক্রমে তার সৎকারের যাবতীয় কার্যক্রমে সহায়তা প্রদান এবং প্রয়োজনে আর্থিক সহযোগিতা নিশ্চিত করা। ভবিষ্যতে একটি স্বতন্ত্র সমাধিস্থল প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে, যেখানে প্রয়াতদের স্মরণে নাম-ঠিকানাসহ স্মারক ফলক স্থাপন করা যাবে। এর মাধ্যমে স্বজনরা প্রিয়জনদের প্রতি সম্মান ও শ্রদ্ধা নিবেদনের একটি স্থায়ী স্থান পাবেন।
সভায় আরও সিদ্ধান্ত হয় যে, সংগঠনের কার্যক্রমকে সুসংগঠিত ও টেকসই করতে একটি প্রাথমিক বাইলজ প্রণয়ন কমিটি গঠন করা হবে। এ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন গৌতম চৌধুরী (CPA)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- চিনু মৃধা, পূর্ণেন্দু চক্রবর্তী অপু এবং মৃদুল কান্তি সরকার।
উদ্যোক্তারা জানান, “অন্তিম সেবা ফাউন্ডেশন”কে একটি নির্ভরযোগ্য, মানবিক ও স্বচ্ছ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে মিশিগানের বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ও কমিউনিটির সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করা হবে। সকলের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে উদ্যোগটিকে একটি স্থায়ী রূপ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বর্ণিল আয়োজনে ইউএসবি বৈশাখী উৎসব

মিশিগানে বর্ণিল আয়োজনে ইউএসবি বৈশাখী উৎসব