আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

শুভ বুদ্ধ পূর্ণিমা আজ

  • আপলোড সময় : ০১-০৫-২০২৬ ০২:০৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৬ ০২:১২:২৭ পূর্বাহ্ন
শুভ বুদ্ধ পূর্ণিমা আজ
ওয়ারেন, ১ মে : শুভ বুদ্ধ পূর্ণিমা আজ শুক্রবার। বিশ্বের বৌদ্ধ সম্প্রদায় তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা সাড়ম্বরে উদযাপন করছে। আড়াই হাজার বছর আগে বৈশাখী পূর্ণিমার এই পবিত্র দিনে মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণ—এই তিনটি গুরুত্বপূর্ণ ঘটনার স্মরণে দিনটি পালন করা হয়।
এ উপলক্ষে বৌদ্ধ বিহারগুলোতে দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা এবং শান্তি শোভাযাত্রা। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনার আয়োজনও করা হয়েছে।
বৌদ্ধ ধর্ম মতে, এই দিনে গৌতম বুদ্ধ পৃথিবীতে আবির্ভূত হন এবং পরবর্তীতে বোধিজ্ঞান লাভ করেন ও মহাপ্রয়াণ ঘটে। তাঁর শিক্ষা ও দর্শনের মূল বাণী ছিল“জগতের সকল প্রাণী সুখী হোক”, যা আজও বিশ্বব্যাপী বৌদ্ধ ধর্মাবলম্বীদের অনুপ্রেরণার উৎস।
বুদ্ধ পূর্ণিমা তাই শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, বরং শান্তি, অহিংসা ও মানবকল্যাণের এক সার্বজনীন বার্তা বহন করে, যা বৌদ্ধ ভক্তরা গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন