আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময়

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫৬:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০২:৫৬:৩১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময়
ডেট্রয়েট, ৯ মে : অধ্যবসায়, মেধা ও কঠোর পরিশ্রমের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যুক্তরাষ্ট্রের খ্যাতনামা Wayne State University থেকে প্রকৌশল ব্যবস্থাপনা (ইঞ্জিনিয়ার ম্যানেজমেন্ট) বিষয়ে মাস্টার অব সায়েন্স (M.S.) ডিগ্রি অর্জন করেছেন হবিগঞ্জের তন্ময় আচার্য্য অন্তু। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত জাঁকজমকপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে এ ডিগ্রি প্রদান করা হয়। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
তন্ময়ের শিক্ষাজীবনের শুরু থেকেই ছিল অসাধারণ মেধার স্বাক্ষর। ২০০৭ সালে Habiganj Government High School থেকে বাণিজ্য বিভাগে জিপিএ ৪.৮৮ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ২০০৯ সালে Dhaka City College থেকে জিপিএ-৫ অর্জনের মাধ্যমে এইচএসসি সম্পন্ন করেন। শিক্ষাজীবনের এই কৃতিত্বের জন্য তিনি সিলেট ও ঢাকা বিভাগ থেকে শিক্ষা বৃত্তি লাভ করেন।
উচ্চশিক্ষার যাত্রায় তিনি ২০১০ সালে Shahjalal University of Science and Technology-এ ইংরেজি বিষয়ে অনার্স কোর্সে ভর্তি হয়ে এক বছর অধ্যয়ন করেন। পরবর্তীতে পিতামাতার সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং নতুন পরিবেশে সংগ্রামী জীবনের সূচনা করেন।
যুক্তরাষ্ট্রে এসে পারিবারিক আর্থিক সংকট মোকাবিলায় সাপ্তাহিক মজুরিভিত্তিক চাকরিতে যোগ দিলেও উচ্চশিক্ষার স্বপ্ন থেকে তিনি কখনো বিচ্যুত হননি। কাজের পাশাপাশি পুনরায় পড়াশোনা শুরু করে Wayne State University-এ কম্পিউটার সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। ২০২১ সালে অনার্সসহ সাফল্যের সঙ্গে স্নাতক সম্পন্ন করে তিনি “স্টার মার্ক” অর্জনের গৌরব লাভ করেন।

শিক্ষার পাশাপাশি কর্মক্ষেত্রেও তিনি দক্ষতা ও মেধার পরিচয় দিয়েছেন। তিনি American Axle & Manufacturing-এ আইটি অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার এবং Harman International -এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইন্টার্ন হিসেবে কাজ করেছেন। এছাড়া Wayne State University-এ আইটি সহকারী হিসেবেও দায়িত্ব পালন করেন।
শুধু শিক্ষাক্ষেত্র বা পেশাগত জীবনেই নয়, সাংগঠনিক কর্মকাণ্ডেও তন্ময় ছিলেন অত্যন্ত সক্রিয়। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্র সংঘের প্রাক্তন সেক্রেটারি এবং Detroit Multicultural Organization-এর প্রাক্তন প্রতিনিধি ও শো সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি মিশিগানের একটি টিউটোরিয়াল হোমে অবৈতনিক টিউটর হিসেবেও শিক্ষাসেবা প্রদান করেন। বর্তমানে তন্ময় যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান LG Electronics -এ সিনিয়র সফটওয়্যার ভ্যালিডেশন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে তিনি এলজি ইলেকট্রনিক্সের অটো ভেহিকেল ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রদত্ত “স্টার রিকগনিশন অ্যাওয়ার্ড” লাভ করেন।
তন্ময় আচার্য্য অন্তু মিশিগান থেকে প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ‘সুপ্রভাত মিশিগান’-এর সম্পাদক চিন্ময় আচার্য্য ও গৌরি আচার্য্য বেবীর জ্যেষ্ঠ পুত্র। তার এ অসাধারণ সাফল্যে পরিবার, আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন