আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ০৪:১১:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ০৪:১১:৩৮ পূর্বাহ্ন
পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ
কলকাতা, ৯ মে : পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ বাম ও তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে রাজ্যের প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। আজ শনিবার কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুভেন্দু অধিকারীর সঙ্গে এদিন আরও পাঁচজন মন্ত্রী শপথ নেন। খবর ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।
গত ৪ মে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী—তা নিয়ে চলছিল তীব্র জল্পনা। ২০৭টি আসন পেয়ে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর গতকাল শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা হিসেবে নির্বাচন করা হয়।
অমিত শাহ জানান, সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীর নামই মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করা হয়। বিজেপি নেতৃত্বের দাবি, এটি “ভূমিপুত্রের হাতে বাংলার দায়িত্ব অর্পণ”।
মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরপরই একে একে শপথ নেন মন্ত্রিসভার আরও পাঁচ সদস্য। তাঁরা হলেন: দিলীপ ঘোষ: খড়্গপুর সদর থেকে জয়ী। অগ্নিমিত্রা পাল: আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। অশোক কীর্তনীয়া: বনগাঁ উত্তর থেকে জয়ী। ক্ষুদিরাম টুডু: রানীবাঁধ কেন্দ্রের বিধায়ক। নিশীথ প্রামাণিক: কোচবিহারের মাথাভাঙা থেকে জয়ী।
তবে এখনো দপ্তর বণ্টন ঘোষণা করা হয়নি। প্রথম ধাপে উত্তরবঙ্গ, জঙ্গলমহল ও দক্ষিণবঙ্গের প্রতিনিধিত্বের ভারসাম্য লক্ষ্য করা গেছে।
শপথ অনুষ্ঠানে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। ময়দানজুড়ে ‘জয় শ্রী রাম’ স্লোগান ও শঙ্খধ্বনির মধ্যে নতুন সরকারকে স্বাগত জানানো হয়।
অমিত শাহ এই পরিবর্তনকে “বাংলার মানুষের জয়” বলে অভিহিত করেন। এখন সবার নজর নতুন মন্ত্রিসভার দপ্তর বণ্টন ও প্রশাসনিক পদক্ষেপের দিকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ