আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

হ্যামট্রাম্যাকে বর্ণাঢ্য রথযাত্রা ১৮ জুলাই

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৬ ১০:২১:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৬ ১০:২১:৩০ অপরাহ্ন
হ্যামট্রাম্যাকে বর্ণাঢ্য রথযাত্রা ১৮ জুলাই
হ্যামট্রাম্যাক, ৯ মে : আসন্ন রথযাত্রা উৎসব সফল ও সুশৃঙ্খলভাবে আয়োজনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। অনিল বৈদ্য-এর বাসভবনে আয়োজিত এ সভায় প্রবাসী সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন বিমান জ্যোতি সেন এবং সভা পরিচালনা করেন মৃদুল কান্তি সরকার। সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে আসন্ন রথযাত্রার তারিখ, সময়, চাঁদা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৮ জুলাই শনিবার সন্ধ্যা ৬টায় রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শোভাযাত্রা শুরু হবে গ্যালাগার ও বেলমন্ট পয়েন্ট থেকে।
সভায় উপস্থিত ছিলেন প্রদীপ লস্কর, আশু চত্রী, বিধান চন্দ্র রায়, হারান কান্তি সেন, প্রানেশ আর. দাস, তরুণ কুমার দে, রঞ্জিত পাল, অমলেশ পুরকায়স্থ, সুভাষ দাস, সবিতা বৈদ্য, দিলীপ চত্রী এবং মৌসুমী দত্ত।
সভায় উপস্থিত সবাই রথযাত্রা উৎসবকে সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন