আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

বিশ্বজুড়ে মা দিবস আজ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৬ ০৩:১৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৬ ০৩:১৬:৪৫ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে মা দিবস আজ
ওয়ারেন, ১০ মে : আজ বিশ্ব মা দিবস। প্রতি বছরের মতো এবারও মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বের বিভিন্ন দেশে ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। মা দিবস মূলত সেই মানুষটির জন্য, যিনি নিঃস্বার্থভাবে সন্তানকে ভালোবাসেন, আগলে রাখেন এবং জীবনের প্রতিটি মুহূর্তে পাশে থাকেন।
‘মা’ শব্দটি ছোট হলেও এর অর্থ অনেক বড়। পৃথিবীতে মায়ের ভালোবাসার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। একজন মা শুধু সন্তানকে জন্মই দেন না, তিনি তাকে আদর, স্নেহ, ত্যাগ আর ভালোবাসা দিয়ে বড় করে তোলেন। সন্তানের সুখের জন্য একজন মা নিজের সব কষ্ট হাসিমুখে মেনে নেন।
মা দিবসের ইতিহাস অনেক পুরোনো। প্রাচীন গ্রীস ও রোমে মাতৃরূপী দেবীদের সম্মান জানিয়ে বিশেষ অনুষ্ঠান করা হতো। তবে আধুনিক মা দিবসের প্রচলন শুরু হয় যুক্তরাষ্ট্রে। ১৯০৫ সালে আনা জারভিস নামে এক নারীর মৃত্যুর পর তার মেয়ে আনা মারিয়া জারভিস মায়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বিশেষ একটি দিন পালনের উদ্যোগ নেন। পরে ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রে মে মাসের দ্বিতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে মা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে মা দিবস পালিত হয়। এ দিনে অনেকে মাকে ফুল দেন, শুভেচ্ছা জানান কিংবা সময় কাটান।  তবে মা দিবস শুধু একটি বিশেষ দিনেই সীমাবদ্ধ নয়- মায়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রতিদিনই প্রকাশ করা উচিত।  আজকের দিনে আসুন, আমরা সবাই আমাদের মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ নেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত