আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মিশিগানে মূলধারার প্রতিনিধিদের নিয়ে বাংলা প্রেসক্লাবের মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০১:০০:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০১:১৯:০৪ পূর্বাহ্ন
মিশিগানে মূলধারার প্রতিনিধিদের নিয়ে বাংলা প্রেসক্লাবের মতবিনিময় সভা
ওয়ারেন, ১১ মে : মিশিগানের বিভিন্ন সিটির বর্তমান ও সাবেক কাউন্সিল মেম্বার, কমিশনার এবং শিক্ষা বোর্ডের ট্রাস্টিদের নিয়ে বাংলা প্রেসক্লাব মিশিগানের উদ্যোগে এক মতবিনিময় সভা গতকাল শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলা প্রেসক্লাব মিশিগানের প্রেসিডেন্ট সৈয়দ শাহেদুল হক এবং সঞ্চালনা করেন সংগঠনের সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল।
সভায় বক্তব্য রাখেন হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিল মেম্বার মোহাম্মদ হাসান, আবু আহমেদ মুসা ও নাইম চৌধুরী, ওয়েইন কাউন্টি কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, সাবেক কাউন্সিল মেম্বার মো. এনাম মিয়া, ট্রয় সিটির কমিশনার সাদেক রহমান, ওয়ারেন সিটির কমিশনার ফয়সল আহমেদ, আজিজ চৌধুরী, সুমন কবির, সাব্বির খান ও কবির আহমেদ। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন শামীম আহসান, সেলিম আহমেদ, কামরুজ্জামান হেলাল ও আশিকুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা আমেরিকার মূলধারার রাজনীতি ও প্রশাসনিক কর্মকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, শিক্ষা বোর্ড, সিটি কাউন্সিল ও কমিশনার পর্যায়ে বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধিদের উপস্থিতি নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এবং কমিউনিটির ভাবমূর্তি আরও সুদৃঢ় করছে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকরা হচ্ছেন কমিউনিটির মুখপাত্র। নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা একটি সচেতন, শক্তিশালী ও ঐক্যবদ্ধ কমিউনিটি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কমিউনিটি উন্নয়ন ও জনসচেতনতা তৈরিতে বাংলা প্রেসক্লাব মিশিগান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সাংবাদিকদের সঙ্গে জনপ্রতিনিধি ও প্রশাসনিক দায়িত্বে থাকা ব্যক্তিদের এ ধরনের মতবিনিময় পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করে।
আলোচনায় বিশেষভাবে উঠে আসে “ফান্ড রাইজিং” বা নির্বাচনী তহবিল সংগ্রহের বিষয়টি। বক্তারা বলেন, আমেরিকার রাজনীতিতে শক্তিশালী অবস্থান তৈরি করতে হলে কমিউনিটির সদস্যদের নির্বাচনী তহবিল গঠনে আরও সচেতন ও সক্রিয় হতে হবে। সঠিক সময়ে যোগ্য প্রার্থীদের আর্থিক ও নৈতিক সমর্থন দেওয়া গেলে নীতিনির্ধারণী পর্যায়ে বাংলাদেশি কমিউনিটির কণ্ঠস্বর আরও জোরালো ও কার্যকর হবে।
সভায় অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন, যত বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিনিধি স্থানীয় সরকার, সিটি প্রশাসন ও শিক্ষা বোর্ডে সম্পৃক্ত হবেন, তত বেশি কমিউনিটির অধিকার আদায়, জনসম্পৃক্ততা এবং স্থানীয় উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়বে।
সবশেষে বক্তারা বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টা, সচেতন অংশগ্রহণ এবং রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে আমেরিকার মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির অবস্থান আগামী দিনে আরও সুদৃঢ়, মর্যাদাপূর্ণ ও কার্যকর হয়ে উঠবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ

আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ