আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী
চ্যাম্পিয়ন ওল্ড ব্রিজ ওয়ারিয়র্স

আটলান্টিক সিটিতে বিএএসজের  ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন 

  • আপলোড সময় : ১১-০৫-২০২৬ ০১:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৬ ০১:০৭:৩১ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের  ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন 
আটলান্টিক সিটি, ১১ মে : নিউ জার্সির আটলান্টিক সিটিতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সি (বিএএসজে)-এর উদ্যোগে গতকাল রোববার সিটির ৫৪৫, নর্থ আলবেনি অ্যাভিনিউয়ের বদর ফিল্ডে এক ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র, যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি এ ধরনের আয়োজনের জন্য বিএএসজে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন কমিউনিটির মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য আরও জোরদার করে।
কমিউনিটির মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে প্রথমবারের মতো নিউ ইয়র্ক ও নিউ জার্সির মোট আটটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতামূলক ও উপভোগ্য ম্যাচের মাধ্যমে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ফাইনাল খেলায় নিউ জার্সির ওল্ড ব্রিজ ওয়ারিয়র্স ক্রিকেট দল নিউ ইয়র্কের ইয়াং ফাইটার্স ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন শাহরুস এবং সেরা বোলার নির্বাচিত হন উমর হামিদ। পরে বিএএসজে কর্মকর্তারা বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক সদস্য, নেতৃবৃন্দ ও ক্রিকেটপ্রেমীদের উপস্থিতি টুর্নামেন্টকে আরও উৎসবমুখর করে তোলে।
বিএএসজের সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের সভাপতি আবদুর রফিক, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক শাহ মাহমুদ এবং সদস্য সচিব রফিকুল ইসলাম সফলভাবে টুর্নামেন্ট সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স