আমেরিকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডিয়ারবর্নের স্কুল ও বিভিন্ন স্থানে ধারাবাহিক বোমা হুমকি দক্ষিণ-পূর্ব মিশিগানে সপ্তাহান্তে তুষারপাতের সম্ভাবনা ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি

যৌন সম্পর্কের উদ্দেশ্যে সাক্ষাতের অভিযোগ, বিচারের মুখে অভিযুক্ত ব্যক্তি

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০১:৩৮:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০১:৩৮:১২ পূর্বাহ্ন
যৌন সম্পর্কের উদ্দেশ্যে সাক্ষাতের অভিযোগ, বিচারের মুখে অভিযুক্ত ব্যক্তি
আর্নেস্ট হাওয়েল/Macomb County Prosecutor's Office.

ওয়ারেন, ১২ মে : গত মাসে ওয়ারেনের একটি পাবলিক লাইব্রেরিতে যৌন মিলনের উদ্দেশ্যে এক কিশোরীর সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে অভিযুক্ত রেডফোর্ডের এক ব্যক্তিকে বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। আদালতের নথিপত্র অনুযায়ী, শুক্রবার ৩৩ বছর বয়সী আর্নেস্ট হাওয়েলকে ম্যাকম্ব কাউন্টি সার্কিট আদালতে বিচারের জন্য সোপর্দ করা হয়।
হাওয়েলের বিরুদ্ধে শিশুদের ওপর যৌন নির্যাতনমূলক কার্যকলাপ, অপরাধ সংঘটনে কম্পিউটার ব্যবহার এবং অনৈতিক কার্যকলাপের উদ্দেশ্যে কাউকে প্রলুব্ধ করার অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে শিশুদের ওপর যৌন নির্যাতনমূলক কার্যকলাপের দায়ে তাকে সর্বোচ্চ ২০ বছর, অপরাধে কম্পিউটার ব্যবহারের দায়ে সর্বোচ্চ সাত বছর এবং কোনো শিশুকে প্রলুব্ধ করার দায়ে সর্বোচ্চ চার বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরের কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৬ মে সার্কিট আদালতে হাওয়েলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বা ‘অ্যারেইনমেন্ট’-এর দিন ধার্য করা হয়েছে।
ম্যাকম্ব কাউন্টির প্রসিকিউটর  পিটার লুসিডো এক বিবৃতিতে বলেন, “শিশুদের সুরক্ষা প্রদান এবং অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা আমার কার্যালয়ের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের সমাজের ঝুঁকিপূর্ণ সদস্যদের সুরক্ষা দিতে, ভুক্তভোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে এবং ন্যায়বিচার যাতে কোনো দ্বিধা ছাড়াই নিশ্চিত হয়, সে লক্ষ্যে আমরা আইন প্রয়োগকারী সংস্থার অংশীদারদের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাব।”
সোমবার কাউন্টির সরকারি কৌঁসুলি কার্যালয়ের (পাবলিক ডিফেন্ডার অফিস) হয়ে হাওয়েলের পক্ষে আইনি লড়াইয়ে নিয়োজিত আইনজীবী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
কর্তৃপক্ষের অভিযোগ, গত ১ এপ্রিল হাওয়েল ওয়ারেনের একটি পাবলিক লাইব্রেরিতে গিয়েছিল ১৩ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে দেখা করার জন্য। পুলিশ জানিয়েছে, টেক্সট মেসেজের মাধ্যমে এই সাক্ষাতের পরিকল্পনা করা হয়েছিল এবং একটি গোপন সূত্রের মাধ্যমে তারা এ বিষয়ে তথ্য পায়। পরে পুলিশ কর্মকর্তারা লাইব্রেরি থেকেই হাওয়েলকে গ্রেপ্তার করেন এবং এর দুই দিন পর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

মাঝেমধ্যে গাঁজা সেবনেও বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি  : গবেষণা

মাঝেমধ্যে গাঁজা সেবনেও বাড়তে পারে স্ট্রোকের ঝুঁকি : গবেষণা