আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মিশিগানে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী উৎসব ২৪ মে

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০২:০৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০২:০৬:২৭ পূর্বাহ্ন
মিশিগানে ঠাকুর অনুকূলচন্দ্রের জন্মবার্ষিকী উৎসব ২৪ মে
ডেট্রয়েট, ১২ মে : পরমপ্রেমময় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দের শুভ ১৩৮তম জন্মবার্ষিকী যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে সৎসঙ্গ মিশিগানের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আগামী ২৪ মে রোববার ডেট্রয়েট দুর্গা টেম্পলের সৎসঙ্গ আইডিও পারসিস্টেন্স সেন্টারে এ আয়োজন অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, ভোর ৫টা ৪৫ মিনিটে ঊষা কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর সকাল ৬টা ১৪ মিনিটে অনুষ্ঠিত হবে প্রাতকালীন বিনতী। সকাল ৮টা ৩০ মিনিটে ভক্তদের জন্য জলখাবারের আয়োজন রাখা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে দুপুর ১টায় যুব সম্মেলন, ১টা ৩০ মিনিটে মধ্যাহ্ন ভোজ, দুপুর ২টা ৩০ মিনিটে মাতৃ সম্মেলন এবং বিকেল ৩টা ৩৫ মিনিটে শিশুদের সৎসঙ্গ অনুষ্ঠিত হবে। বিকেল ৪টা ৫৫ মিনিটে ধর্মসভা অনুষ্ঠিত হবে, যেখানে শ্রীশ্রী ঠাকুরের আদর্শ, মানবধর্ম, সৎসঙ্গের চেতনা ও নৈতিক জীবন গঠনের ওপর আলোচনা করা হবে।
এছাড়া সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। রাত ৮টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে এবং রাত ৮টা ৫৬ মিনিটে সান্ধ্যকালীন বিনতীর মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটবে।
সৎসঙ্গ মিশিগানের আয়োজকদের পক্ষে শান্তিলাল বিশ্বাস, অপূর্ব চৌধুরী, সিদ্ধার্থ দাস এবং প্রমোদ বিশ্বাস মিশিগানে বসবাসরত সকল ভক্ত, শুভানুধ্যায়ী ও ধর্মপ্রাণ মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন।
শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ ১৮৮৮ সালের ১৪ সেপ্টেম্বর তৎকালীন পাবনা জেলার হিমাইতপুরে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন আধ্যাত্মিক মহাপুরুষ, সমাজসংস্কারক ও মানবকল্যাণে নিবেদিত এক মহান পথপ্রদর্শক। তাঁর প্রতিষ্ঠিত ‘সৎসঙ্গ’ আজ বিশ্বের বিভিন্ন দেশে মানবিক মূল্যবোধ, নৈতিকতা, আত্মশুদ্ধি ও সেবাধর্ম প্রচারে কাজ করে যাচ্ছে। প্রেম, সেবা, শৃঙ্খলা ও আদর্শভিত্তিক জীবন গঠনের আহ্বান ছিল তাঁর বাণীর মূল প্রতিপাদ্য। দেশভাগের পর তিনি ভারতের ঝাড়খণ্ডের দেওঘরে স্থায়ীভাবে অবস্থান করেন এবং সেখানেই ১৯৬৯ সালে দেহত্যাগ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি

গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন কমিটি