আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

সিলেটে চার বছরের শিশু হত্যার ঘটনায় প্রতিবেশী গ্রেপ্তার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৩:৩২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৩:৩২:৩৩ পূর্বাহ্ন
সিলেটে চার বছরের শিশু হত্যার ঘটনায় প্রতিবেশী গ্রেপ্তার
সিলেট, ১২ মে : সিলেটে ফাহিমা আক্তার (৪) নামে এক শিশুর হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ। গ্রেপ্তার জাকির নিহত শিশুর প্রতিবেশী এবং সম্পর্কে তার চাচা বলে জানা গেছে। সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। একই সঙ্গে মধ্যরাতে বিক্ষুব্ধ এলাকাবাসী তার বাড়িতে হামলার ঘটনাও ঘটায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। পরে স্ত্রীর ওড়না দিয়ে ফাহিমাকে বেঁধে একটি ব্যাগে রাখা হয় এবং সেই ব্যাগসহ বাদাঘাট এলাকার একটি ডোবায় ফেলে দেওয়া হয়। ওই ডোবা থেকেই শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। তিনি স্থানীয় বাজারে একটি দোকানে শ্রমিক হিসেবে কাজ করেন। গ্রেপ্তার জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজাহিদুল ইসলাম জাকিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে থানার হাজতে রাখা হয়েছে। এদিকে বাইরে স্থানীয়রা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা