আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১২-০৫-২০২৬ ০৩:৩৭:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৬ ০৩:৩৭:০০ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাউথ জার্সি, ১২ মে : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে হজযাত্রীদের বিদায় ও দোয়া মাহফিল ১১ মে, সোমবার বাদ মাগরিব বাংলাদেশ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ, হজযাত্রী ও প্রবাসীরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল। তিনি হজযাত্রীদের উদ্দেশে বলেন, আল্লাহর ঘরের মেহমান হিসেবে তাঁরা যেন কমিউনিটির সবার সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া করেন।
অনুষ্ঠানে মওলানা মোহাম্মদ আলী ও ইমাম সাঈদ হজযাত্রীদের উদ্দেশে নসিহা প্রদান করেন। তাঁরা হজযাত্রীদের সঠিকভাবে ধর্মীয় বিধান অনুসরণ করে হজ পালন করার জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।
এছাড়াও বক্তব্য রাখেন জাকিরুল ইসলাম খোকা, গিয়াস উদ্দীন পাঠান, শাহরিয়ার আহমেদ, মনিরুজ্জামান মনির, বেলাল উদ্দিন, বেলাল হোসেন, আব্দুর রহিম ও মো. মামুন প্রমুখ। তাঁরা হজযাত্রীদের সফল হজ পালন এবং নিরাপদে দেশে প্রত্যাবর্তনের জন্য শুভকামনা জানান।
অনুষ্ঠানে হজযাত্রী আব্দুর রফিক, মোঃ আইউব, আকবর হোসেন, মীর হোসাইন, সিরাজুল ইসলাম, মোঃ মাসুম ও মোঃ তাহেরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তাঁরা সকলের কাছে দোয়া কামনা করেন, যেন নির্বিঘ্নে হজ পালন করে নিরাপদে দেশে ফিরতে পারেন।
দোয়া মাহফিল শেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স