আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

সাউথফিল্ড–ওক পার্কে I-696 সেতু সংস্কারে দুই মাসের বন্ধ ঘোষণা

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০২:০৫:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০২:০৫:৪২ পূর্বাহ্ন
সাউথফিল্ড–ওক পার্কে I-696 সেতু সংস্কারে দুই মাসের বন্ধ ঘোষণা
সাউথফিল্ড/ওক পার্ক, ১৩ মে :  ওকল্যান্ড কাউন্টির ইন্টারস্টেট ৬৯৬-এর ওপর অবস্থিত একটি সেতু আগামী সপ্তাহে প্রায় দুই মাসের জন্য বন্ধ থাকবে।
মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের কর্মকর্তারা জানিয়েছেন, সাউথফিল্ড এবং ওক পার্কের সীমানায় অবস্থিত গ্রিনফিল্ড রোডের একটি অংশ সোমবার সকাল ৭টা থেকে যান চলাচলের জন্য বন্ধ হয়ে যাবে; কারণ এই সময় থেকে কর্মীরা ওভারপাসটির সংস্কার কাজ শুরু করবেন।
মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশনের মুখপাত্র ডায়ান ক্রস অনুমান করে বলেন যে, প্রতিদিন হাজার হাজার যানবাহন চালক এই স্থানীয় রাস্তাটি ব্যবহার করেন।
ক্রস একটি ইমেলে বলেন, "...তবে চালকরা সহজেই সার্ভিস ড্রাইভে (পার্শ্ববর্তী সড়কে) মোড় নিয়ে ঘুরে আসতে পারবেন। ফলে তারা গ্রিনফিল্ড রোড ধরেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন, তবে সরাসরি মোড় বা ইন্টারসেকশনের মধ্য দিয়ে যাওয়ার সুযোগ থাকবে না।"
মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানিয়েছে, ইন্টারস্টেট ৬৯৬ এবং গ্রিনফিল্ড রোডের সংযোগকারী প্রবেশ ও নির্গমন র‍্যাম্পগুলো এর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল।
গ্রিনফিল্ড ওভারপাসটির সংস্কার কাজ হলো মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এর ২৭৫ মিলিয়ন ডলারের 'Restore the Reuther' প্রকল্পের শেষ ধাপের একটি অংশ। এই প্রকল্পের লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে ইন্টারস্টেট ৬৯৬ মহাসড়কের পুরো ২৮ মাইল অংশের সংস্কার কাজ সম্পন্ন করা।
এই প্রকল্পের সাথে সম্পর্কিত বর্তমানে চলমান অন্যান্য সড়ক বা র‍্যাম্প বন্ধ থাকার বিষয়গুলো নিচে উল্লেখ করা হলো:
পশ্চিমমুখী ইন্টারস্টেট ৬৯৬ মহাসড়কের ডিকুইন্ড্রে রোড থেকে আই-৭৫ পর্যন্ত অংশে দুটি লেন যান চলাচলের জন্য খোলা রয়েছে।
পশ্চিমমুখী ইন্টারস্টেট ৬৯৬ থেকে আই-৭৫ -এর দিকে যাওয়ার র‍্যাম্পগুলো বন্ধ রয়েছে; একইভাবে আই-৭৫  থেকে পশ্চিমমুখী  ইন্টারস্টেট ৬৯৬-এর দিকে আসার র‍্যাম্পগুলোও বন্ধ রাখা হয়েছে।
পশ্চিমমুখীর ইন্টারস্টেট ৬৯৬ থেকে Lahser, ইউ. এস. ২৪ (টেলিগ্রাফ) এবং এম-১০ (নর্থওয়েস্টার্ন)-এর দিকে যাওয়ার জন্য ব্যবহৃত সাধারণ র‍্যাম্পটি বন্ধ রয়েছে।
এছাড়াও, মে মাসের শেষের দিকে ইন্টারস্টেট ৬৯৬  থেকে এম-১ (উডওয়ার্ড)-এর দিকে যাওয়ার র‍্যাম্পটি বন্ধ করা হবে এবং গ্রীষ্মের শেষের দিকে সাউথফিল্ড রোডের একটি অংশও বন্ধ রাখা হবে।
ইন্টারস্টেট ৬৯৬ মহাসড়কের পূর্বমুখী লেনগুলো—এম-১০ থেকে আই-৭৫ পর্যন্ত—২০২৬ সালের শেষভাগ পর্যন্ত বন্ধ থাকবে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা