আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক

মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ০১:৩৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ০১:৩৪:০৭ অপরাহ্ন
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড
মার্কিন ডিস্ট্রিক্ট জজ থমাস লুডিংটন/Emmet County Jail

শার্লেভয়, ১৩ মে : মার্কিন ফেডারেল বিচারক থমাস লুডিংটনকে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে ছয় মাসের প্রবেশন দণ্ড দিয়েছেন আদালত। বুধবার ঘোষিত এ রায়ের মধ্য দিয়ে একজন ফেডারেল বিচারকের বিরুদ্ধে চলা বিরল এক ফৌজদারি মামলার সমাপ্তি হলো।
গত অক্টোবরে গ্রেপ্তারের সময় তাঁর মদ্যপ, উগ্র এবং অস্পষ্ট বা জড়ানো কথাবার্তার মতো আচরণের জেরে তাঁর কর্মকাণ্ড নিয়ে একটি তদন্ত শুরু হয়েছিল।
৯০তম ডিস্ট্রিক্ট আদালতের বিচারক অ্যাঞ্জেলা ল্যাশার এ দণ্ডাদেশ প্রদান করেন। গত ৩ অক্টোবর ঘটে যাওয়া ঘটনার প্রায় সাত মাস পর এ রায় ঘোষণা করা হলো।
পুলিশ জানায়, সেদিন এক প্রত্যক্ষদর্শী ৯১১ নম্বরে ফোন করে জানান, পেটোস্কির পূর্বে স্প্রিংভেল টাউনশিপের একটি আঁকাবাঁকা সড়কে গাড়ি চালানোর সময় বিচারক লুডিংটন দুটি সড়কচিহ্নে ধাক্কা দেন।
তদন্তে দেখা যায়, তাঁর রক্তে অ্যালকোহলের মাত্রা ছিল ০.২৭ শতাংশ, যা যুক্তরাষ্ট্রে নির্ধারিত আইনি সীমা ০.০৮ শতাংশের তিন গুণেরও বেশি। এ কারণে তাঁকে আইনগতভাবে ‘অত্যধিক মদ্যপ’ হিসেবে বিবেচনা করা হয়।
ঘটনার পরও লুডিংটন প্রায় চার মাস বিচারিক দায়িত্ব পালন করে যান। পরে ‘দ্য নিউজ’ পত্রিকায় তাঁর গ্রেপ্তারের খবর প্রকাশিত হলে তাঁর বিচারিক কার্যক্রম স্থগিত করা হয়।
লুডিংটন তাঁর বিরুদ্ধে আনা ‘অত্যধিক মদ্যপ’ অবস্থায় গাড়ি চালানোর গুরুতর অভিযোগ প্রত্যাহারের শর্তে, ‘মদ্যপ অবস্থায় গাড়ি চালানো’ সংক্রান্ত একটি লঘু অপরাধের অভিযোগে কোনো প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। এদিকে, একটি বিচারিক পর্যবেক্ষণকারী সংস্থার দায়ের করা অসদাচরণের অভিযোগের ভিত্তিতে ৬ষ্ঠ মার্কিন সার্কিট আপিল আদালত পৃথক তদন্ত শুরু করায় বে সিটির ফেডারেল বিচারিক দায়িত্বে বিচারক লুডিংটনের দ্রুত ফেরার সম্ভাবনা নেই।
রায় ঘোষণার সময় বিচারক অ্যাঞ্জেলা ল্যাশারের উদ্দেশে লুডিংটন বলেন, “আজ সকালে আমাকে আপনাদের সামনে এভাবে উপস্থিত হতে হওয়ায় আমি নিজের প্রতিই হতাশ। আমি কৃতজ্ঞ যে, এ ঘটনায় কেউ আহত হননি। আমি আদালতের কাছে এবং সড়কে থাকা অন্য সব চালকের কাছেও ক্ষমা প্রার্থনা করছি। এমন ঘটনার পুনরাবৃত্তি আর কখনো ঘটবে না।”
আদালত তাঁকে সপ্তাহে দুইবার অ্যালকোহল পরীক্ষার আওতায় থাকার পাশাপাশি জরিমানা ও আনুষঙ্গিক আদালত ব্যয় পরিশোধের নির্দেশ দিয়েছে।
দণ্ড ঘোষণার সময় বিচারক ল্যাশার বলেন, “বিচারকদের অবশ্যই সাধারণ মানুষের তুলনায় উচ্চতর নৈতিক মানদণ্ড অনুসরণ করতে হয়। আমাদের দায়িত্ব হলো আইন মেনে চলা এবং এমন আচরণ করা, যাতে জনগণের নিরাপত্তা বিঘ্নিত না হয়।” তিনি আরও বলেন, “আদালতে উপস্থাপিত তথ্য আমাকে অত্যন্ত বিচলিত ও মর্মাহত করেছে।”
৭২ বছর বয়সী লুডিংটন গত ফেব্রুয়ারিতে তাঁর আজীবন মেয়াদের ফেডারেল বিচারক পদ থেকে স্বেচ্ছায় বেতনসহ ছুটিতে যান। তাঁর বার্ষিক বেতন ছিল ২ লাখ ৪৯ হাজার ৯০০ ডলার। এর ফলে তাঁর অধীনে থাকা প্রায় ৭০টি মামলার দায়িত্ব সহকর্মী বিচারকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা

লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা