আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

নুর জাহান আক্তার কাকলির  স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০১:১৫:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০১:১৫:১৭ পূর্বাহ্ন
নুর জাহান আক্তার কাকলির  স্বাবলম্বী হওয়ার স্বপ্ন
হবিগঞ্জ, ১৪ মে ॥ হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমদুপুর গ্রামের দরিদ্র কৃষক আব্দুল হকের মেয়ে নুর জাহান আক্তার কাকলী। দরিদ্র পিতার পক্ষে নুন আনতে পান্তা পুড়ায় অবস্থায় হতাশার মাঝেই কাটছিল দিনগুলি। এরই মাঝে হবিগঞ্জ শহরের রোজ লেডিস ট্রেইলার্স এর  মাধ্যমে সুযোগ আসে সেলাই প্রশিক্ষণের। কিন্তু প্রশিক্ষণের পরও কিছু করার সুযোগ মিলছিলনা কাকলীর। কাকলীর এই কষ্ঠের বিষয়টি নজরে আসে হবিগঞ্জে নারীদের নতৃুন আন্তর্জাতিক সংগঠন ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর নেতৃবৃন্দের। তারা এই নারীর পাশে দাড়ানোর ইচ্ছা পোষণ করেন।
ক্লাবের নতুন যাত্রার শুরুর দিনেই কাকলীর হাতে তুলে দেয়া হয় একটি সেলাই মেশিন। মেশিনটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কাকলী। কাকলীর হাসিমাখা মুখ দেখে ক্লাব সদস্যদের মনেও ফুটে ওঠে মানবিক কাজের পরম তৃপ্তি। আর ক্লাবের ডিস্ট্রিক্ট থেকে আসা নেতৃবৃন্দ এই কাজের প্রশংসা করে বলেন ‘ভাল কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিবে নতুন এই ক্লাব’। ক্লাব সদস্যরাও কাকলীর মতো সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বৈশাখের রোদেলা আবহাওয়ায় সোমবার বিকেলে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে চোখ ভরা স্বপ্ন আর মনভরা প্রত্যাশা নিয়ে শুভ কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট তাহমিনা খানের সভাপতিত্বে ও চার্টার সেক্রেটারী তাছকিরা আক্তার জুবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়েলা করিম। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী কাজী ইসমত আরা মিলি, ডিস্ট্রিক্ট ওয়েব মাস্টার শারমিন হোসেন, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ মাহমুদ মিতা, ইনার হুইল ক্লাব অব দিলকুসার প্রেসিডেন্ট জিনাত সুলতানা। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর ভাইস প্রেসিডেন্ট-১ হিসাবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান অধ্যাপিকা শওকত আরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-২ অধ্যাপিকা জাহানারা খাতুন, ট্রেজারার রায়হানা বেগম, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার রেবকা ইসলাম সুমি ও ক্লাব করেসপন্ডেন্ট রওনক আহমেদ খান। ক্লাবের সম্মানিত সদস্যরা হলেন জাহান আরা আফসার, এডভোকেট মুনিরা খানম, নাজমুন নাহার খানম, তাজমিনা সুলতানা, তাহমিনা আক্তার, ডা. শাহরিন রশীদ, চৌধুরী মোতাহারা বেগম, লুৎফুন্নাহার চৌধুরী ও পান্না দেব রায় ।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোশায়েলা করিম বলেন, ভাল কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরী। বিশেষ করে অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের কল্যাণে এই ক্লাব বলিষ্ট ভূমিকা রাখবে এই প্রতাশা ব্যক্ত করেন তিনি।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর নেতৃবৃন্দ সৃজনশীল প্রকল্পের মাধ্যমে ভাল কাজের প্রত্যাশা ব্যক্ত করেন। এই পথচলায় তারা সকলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন