ক্লাবের নতুন যাত্রার শুরুর দিনেই কাকলীর হাতে তুলে দেয়া হয় একটি সেলাই মেশিন। মেশিনটি পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন কাকলী। কাকলীর হাসিমাখা মুখ দেখে ক্লাব সদস্যদের মনেও ফুটে ওঠে মানবিক কাজের পরম তৃপ্তি। আর ক্লাবের ডিস্ট্রিক্ট থেকে আসা নেতৃবৃন্দ এই কাজের প্রশংসা করে বলেন ‘ভাল কাজের মাধ্যমে সমাজকে এগিয়ে নিবে নতুন এই ক্লাব’। ক্লাব সদস্যরাও কাকলীর মতো সুবিধাবঞ্চিত ও অসহায় নারীদের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন।

বৈশাখের রোদেলা আবহাওয়ায় সোমবার বিকেলে হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কনফারেন্স রুমে চোখ ভরা স্বপ্ন আর মনভরা প্রত্যাশা নিয়ে শুভ কাজের মধ্য দিয়ে যাত্রা শুরু হয় ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর। ক্লাবের চার্টার প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট তাহমিনা খানের সভাপতিত্বে ও চার্টার সেক্রেটারী তাছকিরা আক্তার জুবলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট চেয়ারম্যান মোশায়েলা করিম। বিশেষ অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট সেক্রেটারী কাজী ইসমত আরা মিলি, ডিস্ট্রিক্ট ওয়েব মাস্টার শারমিন হোসেন, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার শাহনাজ মাহমুদ মিতা, ইনার হুইল ক্লাব অব দিলকুসার প্রেসিডেন্ট জিনাত সুলতানা। ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর ভাইস প্রেসিডেন্ট-১ হিসাবে দায়িত্ব পেয়েছেন রোটারিয়ান অধ্যাপিকা শওকত আরা চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট-২ অধ্যাপিকা জাহানারা খাতুন, ট্রেজারার রায়হানা বেগম, ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার রেবকা ইসলাম সুমি ও ক্লাব করেসপন্ডেন্ট রওনক আহমেদ খান। ক্লাবের সম্মানিত সদস্যরা হলেন জাহান আরা আফসার, এডভোকেট মুনিরা খানম, নাজমুন নাহার খানম, তাজমিনা সুলতানা, তাহমিনা আক্তার, ডা. শাহরিন রশীদ, চৌধুরী মোতাহারা বেগম, লুৎফুন্নাহার চৌধুরী ও পান্না দেব রায় ।
অনুষ্ঠানে ইনার হুইল ক্লাবের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মোশায়েলা করিম বলেন, ভাল কাজের মধ্য দিয়ে এগিয়ে যাবে ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরী। বিশেষ করে অবহেলিত ও সুবিধা বঞ্চিত নারীদের কল্যাণে এই ক্লাব বলিষ্ট ভূমিকা রাখবে এই প্রতাশা ব্যক্ত করেন তিনি।
ইনার হুইল ক্লাব অব হবিগঞ্জ রোজমেরীর নেতৃবৃন্দ সৃজনশীল প্রকল্পের মাধ্যমে ভাল কাজের প্রত্যাশা ব্যক্ত করেন। এই পথচলায় তারা সকলের সহযোগিতা কামনা করেন।

নিজস্ব প্রতিনিধি :