আমেরিকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার

টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ০২:১৮:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ০২:১৮:৪৩ পূর্বাহ্ন
টানা তৃতীয় বছর বাড়ল ডেট্রয়েটের জনসংখ্যা
ডেট্রয়েট, ১৪ মে : ২০২৫ সালে ডেট্রয়েটের জনসংখ্যা প্রায় ৫ হাজার বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে টানা তৃতীয় বছরের মতো জনসংখ্যা বৃদ্ধির রেকর্ড গড়ল শহরটি, যে শহরটি এর আগে প্রায় সাত দশক ধরে ধারাবাহিকভাবে বাসিন্দা হারিয়েছিল।
মার্কিন আদমশুমারি ব্যুরোর তথ্যভিত্তিক নতুন প্রাক্কলনে দেখা গেছে, মিশিগানের বৃহত্তম এই শহরে জনসংখ্যা বৃদ্ধির ধারা এমন সময়ে অব্যাহত রয়েছে, যখন রাজ্যের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম কাউন্টিগুলোর প্রধান শহর এবং আশপাশের টাউনশিপগুলোতেও জনসংখ্যা বাড়ছে।
বৃহস্পতিবার প্রকাশিত আদমশুমারি ব্যুরোর তথ্যমতে, গত বছর ডেট্রয়েটে আনুমানিক ৬ লাখ ৪৯ হাজার ৯৫ জন মানুষের বসবাস ছিল। যা ২০২৪ সালের ৬ লাখ ৪৪ হাজার ৩৫ জনের তুলনায় ০.৮ শতাংশ বেশি এবং ২০২০ সালের তুলনায় ১.৭ শতাংশ বেশি। জনসংখ্যার বিচারে ডেট্রয়েট যুক্তরাষ্ট্রের ২৭তম বৃহত্তম শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।
'দ্য ডেট্রয়েট নিউজ'-কে দেওয়া এক বিবৃতিতে মেয়র মেরি শেফিল্ড বলেন, “টানা তিন বছর ধরে জনসংখ্যা বৃদ্ধি প্রমাণ করে যে, ডেট্রয়েট এখন এমন একটি শহরে পরিণত হয়েছে যেখানে আরও বেশি মানুষ বসবাস করতে আগ্রহী। এই শহরের সুদিন এখনো সামনে রয়েছে।”
তিনি জানান, তার প্রশাসন মূলত দুটি বিষয়ে গুরুত্ব দিচ্ছে—আরও বেশি আবাসন নির্মাণের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির ধারা বজায় রাখা এবং বর্তমান ও নতুন বাসিন্দাদের প্রয়োজন পূরণে উপযোগী একটি শহর গড়ে তোলা।
মেয়র আরও বলেন, আগামী চার বছরে ১ হাজার নতুন একক-পরিবারের বাসভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যা শহরের আবাসন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
'ডেটা ড্রিভেন ডেট্রয়েট'-এর ইমেরিটাস পরিচালক কার্ট মেটজার বলেছেন, রাজ্যজুড়ে জনসংখ্যা বৃদ্ধির বড় অংশই কেন্দ্রীভূত হয়েছে ডেট্রয়েট ও গ্র্যান্ড র‍্যাপিডস-এর মতো প্রধান শহর কিংবা ওকল্যান্ড ও ম্যাকম্ব কাউন্টির উপকণ্ঠের টাউনশিপগুলোতে।
মেটজারের মতে, উপাত্তে দেখা যাচ্ছে যে তরুণ ও শিক্ষিত জনগোষ্ঠীর একটি অংশ বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক শহর অথবা ডেট্রয়েট ও গ্র্যান্ড র‍্যাপিডসের মতো বড় শহরের দিকে ঝুঁকছে। অন্যদিকে, অনেক পরিবার অপেক্ষাকৃত কম করের হার এবং অধিক প্রশস্ত জমির সন্ধানে ডেট্রয়েটের উত্তরাঞ্চলীয় উপকণ্ঠগুলোতে স্থানান্তরিত হচ্ছে। বর্তমানে গ্র্যান্ড র‍্যাপিডস শহরের জনসংখ্যা ২ লাখ ১ হাজারেরও বেশি।
এদিকে, মার্চে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে ওকল্যান্ড কাউন্টি এবং ম্যাকম্ব কাউন্টির জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে। তবে ওয়েইন কাউন্টি একই সময়ে ২০ হাজারেরও বেশি বাসিন্দা হারিয়েছে।
অন্যদিকে, পশ্চিম মিশিগানের কেন্ট কাউন্টি রাজ্যের মধ্যে সবচেয়ে দ্রুত জনসংখ্যা বৃদ্ধির রেকর্ড গড়েছে। পাঁচ বছরে কাউন্টিটিতে ১৬ হাজার ৭০০-এর বেশি নতুন বাসিন্দা যুক্ত হয়েছে।
সেন্সাস ব্যুরোর তথ্যমতে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে সারা দেশে বৃহৎ শহরগুলোতেই জনসংখ্যা হ্রাসের প্রবণতা সবচেয়ে বেশি ছিল। বিপরীতে, একই মেট্রোপলিটন এলাকার অন্তর্ভুক্ত তুলনামূলক ছোট শহরগুলোতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি দেখা গেছে।
সেন্সাস ব্যুরোর পরিসংখ্যানবিদ ম্যাট এরিকসন বলেন, “২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে বড় শহরগুলোর প্রবৃদ্ধির গতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে; এমনকি কিছু প্রধান নগর কেন্দ্রে সামান্য জনসংখ্যা হ্রাসও দেখা গেছে।”
এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি আরও বলেন, মাঝারি আকারের শহরগুলো যেন এক ধরনের “আদর্শ ভারসাম্যপূর্ণ অবস্থা” তৈরি করতে সক্ষম হয়েছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অভিবাসন এবং নতুন আবাসন ব্যবস্থার সমন্বয়ে এসব শহরে এমন পরিবেশ সৃষ্টি হয়েছে, যা ছোট শহর ও বড় মেট্রোপলিটন কেন্দ্রগুলোর মন্থর প্রবৃদ্ধিকে অনেকটা প্রতিহত করেছে।
এদিকে, ডেট্রয়েটের সাবেক মেয়র মাইক ডুগান দীর্ঘদিন ধরে সেন্সাস ব্যুরোর জনসংখ্যা নির্ধারণ পদ্ধতির সমালোচনা করে আসছিলেন। তবে সাম্প্রতিক প্রাক্কলনগুলোতে ডেট্রয়েটের জনসংখ্যা বৃদ্ধির চিত্র প্রকাশ পাওয়ার পর সেই বিতর্ক কিছুটা প্রশমিত হয়েছে। ডুগানের অভিযোগ ছিল, ২০২০ সালের আদমশুমারিতে সেন্সাস ব্যুরো ডেট্রয়েটের প্রকৃত জনসংখ্যাকে কম দেখিয়েছিল।
Source & Photo: http://detroitnews.com




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স