আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৬ ০১:৫৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৬ ০১:৫৬:৪৫ পূর্বাহ্ন
মিশিগানে যুব ক্রীড়াকে ঘিরে  ৩ বিলিয়ন ডলারের মেগা প্রকল্প
রোমুলাস, ১৫ মে : ডেভেলপাররা রোমুলাসে অবস্থিত ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরের পাশেই ৩ বিলিয়ন ডলার ব্যয়ে একটি বিশাল ‘যুব ক্রীড়া ও পারিবারিক বিনোদন কেন্দ্র’ নির্মাণের পরিকল্পনা করছেন।
‘মোটউন স্পোর্টস ভিলেজ’ নামে পরিচিত ৪৫২ একর আয়তনের এই প্রকল্পে ১১ হাজার আসনবিশিষ্ট একটি বৃহৎ ক্রীড়াঙ্গন নির্মাণ করা হবে। এছাড়া এখানে থাকবে এক ডজন বাস্কেটবল ও ভলিবল কোর্ট এবং চারটি হকি রিঙ্ক, যেগুলো প্রয়োজন অনুযায়ী ফুটবল মাঠে রূপান্তর করা যাবে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পরিবারভিত্তিক বিনোদনের জন্য এখানে আর্কেড গেম জোন, বোলিং অ্যালি, রক ক্লাইম্বিং সুবিধা এবং একটি আইম্যাক্স (IMAX) প্রেক্ষাগৃহও থাকবে।
ডেভেলপারদের আশা, ২০২৭ সালে নির্মাণকাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে প্রকল্পের কিছু অংশ জনসাধারণের জন্য উন্মুক্ত করা সম্ভব হবে।
পুরো প্রকল্পটি পরিচালনা করছে ‘মোটউন স্পোর্টস গ্রুপ হোল্ডিংস’। আর অর্থায়নের দায়িত্বে রয়েছে ‘জেএলএল ক্যাপিটাল মার্কেটস’। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো এক যৌথ অনলাইন বিবৃতিতে এ পরিকল্পনার ঘোষণা দিয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর