আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে রানা রহমানের বিজয়ে অভিনন্দন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০২:২০:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০২:২০:২০ অপরাহ্ন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে রানা রহমানের বিজয়ে অভিনন্দন
হবিগঞ্জ, ১৭ মে : যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় কমিউনিটি নেতা ও প্রাউড টু-বি সিলেটি ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে'র সেক্রেটারি রানা রহমানকে অভিনন্দন জানিয়েছেন পরিবেশ সংগঠক এবং সংগঠনটির হবিগঞ্জ সমন্বয়কারী তোফাজ্জল সোহেল।
সংবাদমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, বাংলাদেশি বংশোদ্ভূত হবিগঞ্জের সন্তান রানা রহমানের এই বিজয় একটি ঐতিহাসিক সাফল্য। তাঁর মতে, এ অর্জন প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। পাশাপাশি এ ধরনের রাজনৈতিক অগ্রগতি ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক, কমিউনিটি উন্নয়ন এবং তরুণ প্রজন্মের নেতৃত্ব বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
নির্বাচনে জয়লাভের পর রানা রহমান তাঁর প্রতিক্রিয়ায় জানান, তিনি পরিবেশ সুরক্ষা, সামাজিক আবাসন এবং স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নকে অগ্রাধিকার দেবেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের রাজনৈতিক ও আর্থসামাজিক সম্পর্ক উন্নয়নেও কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
পরিবেশবাদী দল  গ্রিন পার্টির প্রার্থী হিসেবে তিনি ইংল্যান্ডের সাউথ শিল্ডস শহরের বিকন এন্ড বেন্টস ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। গত ৭ মে অনুষ্ঠিত এ নির্বাচনে তাঁর বিজয় নিশ্চিত হয়। হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার বাসিন্দা রানা রহমানের জন্ম নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন