আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা
শোকাহত বাংলাদেশি কমিউনিটি

স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৬ ০৩:১৩:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৬ ০৩:২২:০১ অপরাহ্ন
স্টার্লিং হাইটসে দুর্ঘটনায় থেমে গেল এমডি গুলশান আহমেদের জীবন
স্টার্লিং হাইটস, ১৭ মে : স্টার্লিং হাইটসে ভয়াবহ এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে শেষ পর্যন্ত না ফেরার দেশে চলে গেছেন মিশিগান প্রবাসী বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ও রিয়েলটর এমডি গুলশান আহমেদ। রোববার দুপুর ১টা ৭ মিনিটে মিশিগানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এর আগে শনিবার সন্ধ্যায় স্টার্লিং হাইটস সিটির রায়ান রোডের ১৯ মাইল ও হল রোডের মাঝামাঝি এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় তিনি মারাত্মকভাবে আহত হন। দুর্ঘটনার পর তাকে দ্রুত বিউমন্ট হাসপাতালে নেওয়া হলে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে দীর্ঘ সময় নিবিড় চিকিৎসা চললেও শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার পর তদন্তের স্বার্থে রায়ান রোডের উভয় দিক সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। ঘটনাস্থলে দীর্ঘ সময় ধরে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত কার্যক্রম পরিচালনা করে।
গুলশান আহমেদ-এর মৃত্যুতে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা জানান, তিনি ছিলেন অত্যন্ত ভদ্র, সদালাপী এবং আন্তরিক স্বভাবের একজন মানুষ। কমিউনিটির বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডে তার সক্রিয় অংশগ্রহণ ছিল, যা তাকে সবার কাছে প্রিয় করে তুলেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন