আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

মাধবপুরে সনাতন সমাজের গণসংবর্ধনায় সৈয়দ মো: ফয়সলের কঠোর বার্তা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৬ ১১:১০:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৬ ১১:১০:৪৯ পূর্বাহ্ন
মাধবপুরে সনাতন সমাজের গণসংবর্ধনায় সৈয়দ মো: ফয়সলের কঠোর বার্তা
মাধবপুর (হবিগঞ্জ), ১৮ মে : হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনের সংসদ সদস্য Sসৈয়দ মোঃ ফয়সল বলেছেন, “আমি বেঁচে থাকতে মাধবপুর-চুনারুঘাটে কোনো চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি।” শনিবার বিকেলে মাধবপুর পৌরসভার নোয়াগাঁও গিরিধারী আখড়ায় মাধবপুর সনাতন সমাজ আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পুরো অনুষ্ঠানস্থল উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।
এমপি ফয়সল বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর মাধবপুর ও চুনারুঘাটে যাতে কোনো রাজনৈতিক সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় করে মাঠে কাজ করা হয়েছে। নিরীহ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা হামলার শিকার না হয়, সে ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিষ্টান—সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। “ধর্ম যার যার, রাষ্ট্র সবার”—এই নীতিতে সবাইকে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। কোনো অপশক্তিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র তিন মাসে বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। সামনে আরও বড় পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে সমতার ভিত্তিতে কাজ চলছে।
বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকার দেশের মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। অর্থনীতি ও বিভিন্ন খাতকে দুর্বল অবস্থায় রেখে গেছে। এই কঠিন পরিস্থিতির মধ্যেও বর্তমান নেতৃত্ব উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
মনোজ পালের সভাপতিত্বে ও লিটন রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ।
এছাড়াও বক্তব্য দেন সাবেক কাউন্সিলর অজিত পাল, অরুণ কুমার নাগ, জগদীশ ঘোষ, অঞ্জন বণিক, স্বপন কুমার রায়, অমলেন্দু ভট্টাচার্য, হিমাংশু দেব, রাখাল ঘোষ ও শ্যামল দেবসহ অনেকে।
সভা শেষে অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে মাধবপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা