আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের
মিশিগানে চলতি বছর কর্মক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বেড়ে ১২

হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৬ ০২:৫৩:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৬ ০২:৫৩:৩৬ পূর্বাহ্ন
হাওয়েলে দুটি ভারী যন্ত্রাংশের মাঝে পিষ্ট হয়ে ডাই সেটার নিহত
হাওয়েল, ২১ মে : মিশিগানে কর্মক্ষেত্রে আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় ৩৪ বছর বয়সী এক দক্ষ কর্মীর মৃত্যু হয়েছে। মিশিগান পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য প্রশাসন (MIOSHA) জানিয়েছে, সোমবার হাওয়েল শহরে কাজ করার সময় ওই শ্রমিক প্রাণ হারান। এর মধ্য দিয়ে চলতি বছরে রাজ্যটিতে কর্মক্ষেত্রে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২-তে।
নিহত কর্মীর নাম প্রকাশ করা হয়নি। তিনি একজন ‘ডাই সেটার’ হিসেবে কাজ করতেন—যেখানে ভারী শিল্প-যন্ত্রপাতি বা ‘ডাই’ স্থাপন, সমন্বয় ও অপসারণের মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হয়।
MIOSHA-এর তথ্যমতে, দুর্ঘটনার সময় কর্মীটি দুটি বিশাল শিল্প-যন্ত্রাংশের মাঝখানে আটকা পড়েন। সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত বিবরণে বলা হয়, একটি ডাই নিচে নামানোর সময় ক্রেন অপারেটর দেখতে পান যে ‘লোকেটিং পিন’টি সঠিক অবস্থানে নেই। এরপর ডাইটি পুনরায় ওপরে তোলার চেষ্টা করা হয়।
এসময় কর্মীটি পিনটির অবস্থান ঠিক করতে ‘বলস্টার’ থেকে নিচে নামছিলেন। ঠিক তখনই ডাইটি আরেকটি ডাইয়ের সঙ্গে আটকে যায়। এতে সেটি দুলতে শুরু করে এবং শেষ পর্যন্ত দুই ডাইয়ের মাঝখানে পড়ে গিয়ে ওই কর্মীকে পিষ্ট করে ফেলে।
MIOSHA জানিয়েছে, চলতি মে মাসে এটি কর্মক্ষেত্রে মৃত্যুর দ্বিতীয় ঘটনা। এর আগে গত ১১ মে মার্শাল শহরে ২৬ বছর বয়সী এক ছাদ-কর্মী গ্যারেজের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন। পরে কংক্রিটের ড্রাইভওয়ের ওপর আছড়ে পড়ে তার মৃত্যু হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত বছর মিশিগানে কর্মক্ষেত্রে মোট ৪৬ জন শ্রমিক নিহত হয়েছিলেন।
এক ফেসবুক পোস্টে MIOSHA লিখেছে, “কর্মক্ষেত্রে প্রতিটি মৃত্যুই মিশিগানের শ্রমিকদের নিরাপত্তা ও স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বের এক মর্মান্তিক স্মারক।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি