আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ , ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে অনিয়ন্ত্রিত ক্র্যাটম বিক্রি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, প্রাণহানি ২ মিশিগানে গভর্নরের ক্ষমায় রক্ষা পেল থ্যাঙ্কসগিভিংয়ের টার্কি দীর্ঘ ভোগান্তির অবসান, ২১ মাস পর খুলছে আই-৬৯৬-এর পূর্বমুখী অংশ ম্যাসাজ পার্লার ঘিরে মিশিগানজুড়ে ফেডারেল তদন্ত, কয়েক লাখ ডলার জব্দ ইউএম মামলা : ল্যাপটপ কাণ্ডে নতুন করে অভিযুক্ত ফিলিস্তিনপন্থী কর্মী  জয়নব জন রেইলির স্মরণে মিশিগানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ মিশিগানে মেইজারের বিভিন্ন শাখায় ধারাবাহিক চুরি, অভিযুক্ত দুইজন মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে সাইবার নিরাপত্তা নিয়ে তদন্ত, যুক্ত এফবিআই আজ মিশিগানসহ যুক্তরাষ্ট্রজুড়ে জরুরি সতর্কবার্তা পরীক্ষা  রোজ টাউনশিপে পোল বার্নে আগুন, নিহত ১ মজুরি বৃদ্ধির দাবিতে উত্তাল মিরপুর, সাভার ও গাজীপুর ফেব্রুয়ারি পর্যন্ত ‘জে.এইচ. ক্যাম্পবেল’ বিদ্যুৎ কেন্দ্র চালু রাখার নির্দেশ ভিসা নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সতর্কবার্তা গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে এপিসি ও ড্রোন ডিয়ারবর্নে বিপি গ্যাস স্টেশনে গুলিতে নিহত ১ : সন্দেহভাজনকে খুঁজছে পুলিশ রোজভিলে গোলাগুলিতে নিহত ২, গ্রেপ্তার ১ প্রথম মুসলিম সিনেটর হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত, সম্পন্ন ওরিয়েন্টেশন আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের  অভিযোগ, চট্টগ্রামে এসপি গ্রেপ্তার মিশিগানে ১০৬টি গির্জায় উপাসনা বন্ধের আশঙ্কা তহবিল সংকটে সোশ্যাল সিকিউরিটি, ঝুঁকিতে মিশিগানের ২০ লাখ মানুষ

বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার

  • আপলোড সময় : ২২-০৫-২০২৬ ১১:২৩:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৬ ১১:২৩:২৩ পূর্বাহ্ন
বন্দী নারীর ওপর যৌন নির্যাতন : সাবেক ফেডারেল কারা কর্মকর্তার দোষ স্বীকার
ডেট্রয়েট, ২২ মে : ডেট্রয়েটের একটি ‘হাফওয়ে হাউজ’ বা পুনর্বাসন কেন্দ্রে এক নারী বন্দীকে যৌন নির্যাতনের অভিযোগে দায় স্বীকার করেছেন এক সাবেক ফেডারেল কারা কর্মকর্তা।
মিশিগানের পূর্বাঞ্চলীয় জেলার মার্কিন অ্যাটর্নি অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ডেট্রয়েটের বাসিন্দা ৪১ বছর বয়সী আর্থার ফস্টার মঙ্গলবার আদালতে এক নারী বন্দীকে যৌন নির্যাতনের অভিযোগে নিজের দোষ স্বীকার করেন।
মার্কিন অ্যাটর্নি জেরোম এফ. গর্গন জুনিয়র এক বিবৃতিতে বলেন, “তার তত্ত্বাবধানে থাকা একজন ব্যক্তিকে যৌন নির্যাতনের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি জনআস্থা ও দায়িত্বের চরম অপব্যবহার করেছেন। এ ধরনের অপরাধ শুধু ভুক্তভোগীকেই নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং পুরো বিচার ব্যবস্থাকেও ক্ষতিগ্রস্ত করে।” ফস্টারের আইনজীবী স্ট্যাসি এম. স্টুডনিকির কাছে এ বিষয়ে মন্তব্য চাওয়া হলেও তিনি তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি।
কর্তৃপক্ষ জানিয়েছে, ফস্টার ডেট্রয়েটের পূর্বাঞ্চলের টাউনসেন্ড স্ট্রিটে অবস্থিত ‘চেরি হেলথ কমিউনিটি ট্রিটমেন্ট সেন্টার’-এ ফেডারেল কারা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মার্কিন অ্যাটর্নি অফিস সূত্রে জানা গেছে, গত ৫ ফেব্রুয়ারি ফস্টার এক নারী বন্দীকে বাথরুমে দেখা করতে বলেন। কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, ওই নারী সেখানে পৌঁছানোর পর ফস্টার তাকে যৌন নির্যাতন করেন।
২০২৫ সালের অক্টোবর মাসে ডেট্রয়েটের ফেডারেল আদালতে দাখিল করা অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ফস্টার একই ভুক্তভোগী নারীর সঙ্গে ২০২৫ সালের ১৭ জানুয়ারি, ২৩ জানুয়ারি এবং ৫ ফেব্রুয়ারি—এই তিনটি পৃথক ঘটনায় অনৈতিক যৌন সংস্পর্শে জড়িয়েছিলেন।
দোষ স্বীকার সংক্রান্ত চুক্তির বিবরণ অনুযায়ী, সর্বশেষ ঘটনার সময় ভুক্তভোগী নারী ফস্টারের সাথে যৌন মিলনের উদ্দেশ্যে দেখা করা চালিয়ে যেতে চান না বলে জানান। অভিযোগ রয়েছে যে, এর জবাবে ফস্টার ওই নারীকে তার সাথে 'ওরাল সেক্স' বা মুখমৈথুন করতে নির্দেশ দেন। এ ঘটনায় ফস্টারের সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। আদালতের নথি অনুযায়ী, আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ২টায় তার দণ্ডাদেশ ঘোষণা করা হবে।
এছাড়া, দণ্ডিত হলে ফস্টারকে একজন নিবন্ধিত যৌন অপরাধী হিসেবেও তালিকাভুক্ত হতে হবে।
এফবিআইয়ের ডেট্রয়েট ফিল্ড অফিসের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা জেনিফার রানিয়ান এক বিবৃতিতে বলেন, “যেকোনো ব্যক্তির মাধ্যমে যৌন নির্যাতন গুরুতর অপরাধ। আর যাদের ওপর বন্দীদের হেফাজত ও নিরাপত্তার দায়িত্ব ন্যস্ত থাকে, তাদের দ্বারা এমন কর্মকাণ্ড ক্ষমতার চরম অপব্যবহার।”
তিনি আরও বলেন, “ফস্টারের দোষ স্বীকার করে নেওয়া প্রমাণ করে যে, এই সাবেক কারা কর্মকর্তা জনআস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং মানবিক মর্যাদার মৌলিক মানদণ্ড লঙ্ঘন করেছেন।” এফবিআই জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মহাপরিদর্শক দপ্তরের সহযোগিতায় তারা এ ঘটনার তদন্ত পরিচালনা করেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া

ভিসি জহিরুল হকের মায়ের স্মরণে হবিগঞ্জ প্রেসক্লাবে মিলাদ ও দোয়া