আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ : হবিগঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তাহমিনা আক্তার

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৬ ০৮:৩৩:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৬ ০৮:৩৩:৪২ অপরাহ্ন
প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ : হবিগঞ্জে শ্রেষ্ঠত্ব অর্জন করলেন তাহমিনা আক্তার
হবিগঞ্জ, ২৩ মে : শহরের আবাসিক এলাকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাহমিনা আক্তার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন। প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর জন্য তিনি সহকারী শিক্ষক (মহিলা) ক্যাটাগরিতে এই স্বীকৃতি অর্জন করেন।
তাহমিনা আক্তার ২০০৬ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। একজন নিবেদিতপ্রাণ শিক্ষক হিসেবে তিনি এলাকায় ব্যাপকভাবে পরিচিত। তিনি ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পাশাপাশি ব্রিটিশ কাউন্সিলের মাধ্যমে লন্ডন এলিমেন্টারি কিংস কলেজ থেকে বেসিক ইংলিশ কোর্স সম্পন্ন করেন। এছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিল থেকে ১৪ সপ্তাহব্যাপী ইংরেজি মাস্টার্স ট্রেইনার প্রশিক্ষণও গ্রহণ করেছেন।
মাল্টিমিডিয়া ও আইসিটিতে দক্ষ এই শিক্ষক গার্লস গাইডের প্রাথমিক শাখার হলদে পাখি ইউনিটের প্রশিক্ষিত গাইড টিচার হিসেবেও দায়িত্ব পালন করছেন। বীর মুক্তিযোদ্ধার সন্তান তাহমিনা আক্তারের স্বামী মো. মহসিন আলম একজন সফল ব্যবসায়ী ও উদ্যোক্তা। তিনি স্টারলেট ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী, যার ব্যবসা হবিগঞ্জ শহরের পাশাপাশি ঢাকাতেও বিস্তৃত। তাহমিনা আক্তার জাতীয় পর্যায়েও হবিগঞ্জ জেলার মুখ উজ্জ্বল করতে সকলের দোয়া কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স