আমেরিকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী মিশিগানে ভোটের মাঠে ফের নামছেন ট্রাম্প ইকরসে ট্রেনের ধাক্কায় শিশু নিহত, হাসপাতালে মা-মেয়ে মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত

সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৬ ১১:০৫:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৬ ১১:০৫:০৪ অপরাহ্ন
সিলেটের বন্দর বাজারে নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্স উদ্বোধন
সিলেট, ২৪ মে : সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম মহানগরীর বন্দরবাজার এলাকায় নবনির্মিত ট্রাফিক পুলিশ বক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। আজ রবিবার দুপুর সাড়ে ১২টায় ভিত্তিপ্রস্তর স্থাপন, কেক কাটা ও দোয়া মাহফিলের মাধ্যমে তিনি এই ট্রাফিক পুলিশ বক্সের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ন, যানজট নিরসন এবং ট্রাফিক ডিউটিতে নিয়োজিত সদস্যদের জন্য ওয়াশরুমসহ উন্নত কর্ম ও বিশ্রাম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই ট্রাফিক পুলিশ বক্স নির্মাণ করা হয়েছে। তিনি এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরবর্তীতে পুলিশ কমিশনার কোতোয়ালী মডেল থানাধীন ক্বীন ব্রিজের নিচে নবনির্মিত অস্থায়ী পুলিশ ক্যাম্প এবং কাজীরবাজার পশুরহাট আকস্মিকভাবে পরিদর্শন করেন। এ সময় এসএমপির উচ্চপদস্থ কর্মকর্তা, ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি : ‘জনতার পাশে দাঁড়ান’ 

নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি : ‘জনতার পাশে দাঁড়ান’