আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

হবিগঞ্জ শহরে বিদ্যুৎ বিভ্রাট নিরসনের দাবিতে রাস্তা অবরোধ

  • আপলোড সময় : ০৮-০৬-২০২৩ ০১:০৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৬-২০২৩ ০১:০৪:৪০ অপরাহ্ন
হবিগঞ্জ শহরে বিদ্যুৎ বিভ্রাট নিরসনের দাবিতে রাস্তা অবরোধ
হবিগঞ্জ, ০৮ জুন : হবিগঞ্জ শহরে লাগামহীন বিদ্যুৎ বিভ্রাটের অবসানের দাবিতে বিগত চারদিন যাবৎ 'হবিগঞ্জবাসী' ব্যানারে ধারাবাহিক আন্দোলন পরিচালনা করে আসছেন শহরের সচেতন নাগরিক সমাজের একটি অংশ। এরই ধারাবাহিকতায় ৮ জুন (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা সংসদের সহকারী সাধারণ সম্পাদক আনাস মোহাম্মদের সঞ্চালনয়ায় সাবেক ছাত্রনেতা ও উন্নয়নকর্মী মাহমুদা খাঁ'র সভাপতিত্বে একটি সংক্ষিপ্ত প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। 
উক্ত সমাবেশে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাপা'র হবিগঞ্জের সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, হবিগঞ্জ জেলা ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি প্রণব কুমার দেব, মুক্তাঞ্চল হবিগঞ্জের সদস্য অদ্বিতীয়া পদ্ম। সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাসদ (মার্ক্সবাদী) হবিগঞ্জের সদস্য সচিব শফিকুল ইসলাম, হবিগঞ্জ মিউজিক্যাল ব্যান্ড কমিউনিটির সভাপতি তাসনিমুল হাসান তানিম সহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীপেশার নাগরিকবৃন্দ। 

সমাবেশ শেষে আন্দোলনকারীরা জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন প্রধান সড়ক দুই ঘন্টা যাবৎ অবরোধ করে রাখেন।  যার ফলে হবিগঞ্জ শহর কার্যত অবরোধ হয়ে পড়ে। এতে সাময়িক দূর্ভোগের সৃষ্টি হলেও উপস্থিত পথচারী সহ সবাই এই ন্যায্য আন্দোলনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। আন্দোলনের এক পর্যায়ে পুলিশ এসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে চাইলেও সম্মিলিত প্রতিরোধের মুখে তারা ব্যর্থ হয় বলে জানা যায়। আন্দোলন আরও জোরালো হলে একপর্যায়ে পিডিপি হবিগঞ্জের সহকারী প্রকৌশলী রকিবুল হাসান উপস্থিত হয়ে আগামী এক সপ্তাহের ভিতরে বিদ্যুৎ বিভ্রাট নিরসের আশ্বাস দিলে আন্দোলনকারীরা রাস্তার ব্যারিকেট তুলে নেয় এবং পরবর্তীতে হবিগঞ্জ জেলা প্রশাসকের সাথে আন্দোলনকর্মীদের একটি প্রতিনিধীদলের বৈঠক অনুষ্ঠিত হয়। এসময়  আন্দোলনকর্মীদের দাবীর প্রেক্ষিতে জেলা প্রশাসক জাতীয় গ্রীড থেকে হবিগঞ্জে অধিক পরিমাণে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত এবং হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের গাছ কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন। এছাড়া প্রতিনিধিদলের পক্ষ হতে হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠ বেদখলের বিষয়ে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি দ্রুত সময়ের মধ্যে মাঠের যাবতীয় স্থায়ী স্থাপনাসহ সেটাকে খেলাধুলার জন্য উন্মুক্ত করবেন বলে আশ্বস্ত করেন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা