আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাচন সম্পন্ন : নেতৃত্বে সেলিম–সাহেল জুটি

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:০২:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:০২:৩৯ পূর্বাহ্ন
বাংলা প্রেসক্লাব মিশিগানের নির্বাচন সম্পন্ন : নেতৃত্বে সেলিম–সাহেল জুটি
ওয়ারেন, ২৫ মে : বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সেলিম আহমদ সভাপতি, সাহেল আহমেদ সাধারণ সম্পাদক এবং মৃদুল কান্তি সরকার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে ২০২৬ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার (২৪ মে) বিকেলে ওয়ারেন সিটিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সৈয়দ শাহেদুল হক এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল। সভায় বক্তব্য রাখেন শামীম আহসান, সৈয়দ শাহেদুল হক, সেলিম আহমদ, চিন্ময় আচার্য্য, মোস্তফা কামাল, কামরুজ্জামান হেলাল, আশিক রহমান, মৃদুল কান্তি সরকার, তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, সৈয়দ আসাদুজ্জামান সোহান, কাউসার দেওয়ান ও সুলায়মান আল মাহমুদ।

নবগঠিত কার্যনির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি মোস্তফা কামাল ও কামরুজ্জামান হেলাল, সহ-সাধারণ সম্পাদক কাউসার দেওয়ান, কোষাধ্যক্ষ সোলাইমান আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মৃদুল কান্তি সরকার এবং প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহিন। সাধারণ সদস্য হিসেবে রয়েছেন আশিক রহমান, সৈয়দ আসাদুজ্জামান সোহান, শামীম আহসান, চিন্ময় আচার্য্য এবং তোফায়েল রেজা সোহেল।
সভায় বিগত বছরের কার্যক্রমের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল। একই সঙ্গে ক্লাবের আর্থিক প্রতিবেদন তুলে ধরেন কোষাধ্যক্ষ সোলাইমান আল মাহমুদ।

সভা শেষে সমাপনী বক্তব্যে বিদায়ী সভাপতি সৈয়দ শাহেদুল হক ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সংগঠনের ধারাবাহিক সাফল্য ও ঐক্যবদ্ধ কার্যক্রমের প্রশংসা করেন। এছাড়াও সভায় আগামী বছরের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন