আমেরিকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস লিকের ঘটনায় বন্ধ ১২ মাইল রোড পুনরায় চালু ওয়ারেনে মেয়ের গাড়ির ধাক্কায় বাবার মৃত্যু, তদন্ত চলছে প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৭ দফা দাবিতে হবিগঞ্জের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

  • আপলোড সময় : ২৫-০৫-২০২৬ ১১:২০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৫-২০২৬ ১১:২০:০৭ পূর্বাহ্ন
৭ দফা দাবিতে হবিগঞ্জের ৪টি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু
চুনারুঘাট (হবিগঞ্জ), ২৫ মে ॥ বকেয়া বেতন, রেশন, পূজা উৎসব বোনাসসহ ৭ দফা দাবিতে হবিগঞ্জের চারটি চা বাগানে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন চা শ্রমিকরা। সোমবার (২৫ মে) সকাল থেকে চুনারুঘাটের দেউন্দি, লালচান, মৃতিঙ্গা এবং মাধবপুরের নোয়াপাড়া চা বাগানের শ্রমিকরা এ কর্মবিরতি পালন করছেন।
শ্রমিকদের অভিযোগ, কয়েক সপ্তাহ ধরে তারা নিয়মিত সাপ্তাহিক তলবি (বেতন) পাচ্ছেন না। এতে চারটি বাগানের প্রায় পাঁচ হাজার শ্রমিক ও তাদের পরিবার চরম সংকটে পড়েছেন। মানবেতর জীবনযাপনের পাশাপাশি শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগও বাড়ছে। বেতন, ঈদ বোনাস ও অন্যান্য সুবিধা পরিশোধ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে, গত ৬ মে শ্রীমঙ্গলে বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও শ্রম অধিদপ্তরের ত্রিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের সব বকেয়া দ্রুত পরিশোধ, বর্ষার আগে জরাজীর্ণ ঘর সংস্কার, শ্রম আইন অনুযায়ী চিকিৎসা সুবিধা নিশ্চিত করা, রেশন, প্রভিডেন্ট ফান্ড ও সাপ্তাহিক তলবি পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শ্রমিকদের দাবি, মালিকপক্ষ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।
সোমবার সকাল থেকে শ্রমিকরা বাগান ও ফ্যাক্টরিতে কাজ বন্ধ রেখে নাট্যমন্দির প্রাঙ্গণে অবস্থান নেন।
দেউন্দি চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি আপন সাঁওতাল বলেন, “দেউন্দি কোম্পানির অধীনে চারটি বাগানের শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। ২০২২ সাল থেকে মালিকপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এমনকি শ্রীমঙ্গলের বৈঠকের সিদ্ধান্তও বাস্তবায়ন করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স